Thursday , 28 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

আবাসিক এলাকায় মিল কারখানা ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Btech News
August 28, 2025 12:42 pm

বিশেষ  প্রতিনিধি:-

আবাসিক এলাকায় মিল কারখানা বন্ধ ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা পৌরসভার ৫ নং ওয়ার্ডের পারনান্দুয়ালী গুলশানপাড়ার এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় মাগুরা পৌর বাস টার্মিনাল সংলগ্ন গুলশানপাড়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, গোলেবার হোসেন, আব্দুল মান্নান, ইসরাফিল হোসেন, জোসনা বেগম, শিউলি বেগম, ইউসুফ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থায়ী বাসিন্দারা।

এসময় বক্তারা বলেন, তাদের বসবাসের এই আবাসিক এলাকায় একটি পলিথিন কারখানা রয়েছে যা পরিবেশ ও এলাকাবাসীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া এলাকায় নতুন করে একটি বৃহৎ আকারের বিস্কিট কারখানা অবৈধভাবে সরকারি জমির কিছু অংশ দখল করে নির্মাণাধীন রয়েছে। এতে করে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে এলাকার মানুষ। নির্মাণাধীন বিস্কুট কারখানাটি চালু হলে এর থেকে নির্গত ধোয়া, বর্জ্য ও শব্দ দূষণের ফলে এলাকাটি বসবাসের অযোগ্য হয়ে যাবে।

এর পাশাপাশি মহাসড়ক থেকে এলাকায় প্রবেশের পথটি কারখানার মালামাল পরিবহনের জন্য ভারী যানবাহন চলাচল করায় রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সড়কটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আমরা এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সরজমিনে তদন্ত সাপেক্ষে কলকারখানা বন্ধ ও ভারি যানবাহন চলাচল বন্ধের ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় আলোচিত আছিয়ার পরিবারে আমীরে জামায়াতের পক্ষে ঈদ সামগ্রী পৌঁছে দিলেন জেলা আমীর

মাগুরার শ্রীপুরে শান্তি প্রতিষ্ঠার লক্ষে বিএনপি নেতার সংবাদ সম্মেলন!

মাগুরায় জনপ্রিয়তার শীর্ষে মনোয়ার খান

কাপাসিয়ায় বসুন্ধরা শুভসংঘের পাঠাগার উদ্বোধন

কালিহাতীতে জুলাই গণঅভু্যত্থান উদযাপন ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি, বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

মাগুরায় বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-১০

মাগুরায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাংবাদিকদের সাথে মতবিনিময়

মাগুরায় আই বি ডব্লিউ এফ এর উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় বৃষ্টির পানিতে মাছ মারতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ ব্যক্তির মৃত্যু! 

কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত