Thursday , 20 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে অমর একুশে বইমেলা ২০২৫ উদযাপন

প্রতিবেদক
Btech News
February 20, 2025 8:54 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

“একুশ জাগুক প্রাণে” এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য আয়োজনে অমর একুশে বইমেলা-২০২৫ উদযাপন করা হয়েছে।

১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী এই মেলাটি চলবে, যেখানে বইপ্রেমী ও সাহিত্য অনুরাগীদের জন্য থাকছে নানা আয়োজন।

২০ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কালিহাতী সাধারণ পাঠাগারের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালিহাতী উপজেলার অমর একুশে বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি টাঙ্গাইল জেলার সভাপতি ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা এবং সমাজসেবক মোহাম্মদ ফারুক হোসেন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা এবং টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক কবি কুশল ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী পাঠাগারের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া প্রমুখ।

মেলায় বইয়ের স্টল, বিনোদন সামগ্রী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা উদযাপন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহাদাত হোসেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

তিনদিনের এ বইমেলা নতুন বই, আলোচনা সভা, সাহিত্য আসর ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পাঠকদের আকর্ষণ করবে বলে আয়োজকরা আশা করছেন। মেলাটি স্থানীয় সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

শ্রীপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহন শরীফ

ঢাকার মিরপুর “ল” কলেজে নবীনবরণের প্রস্তুতিমূলক সভা ও পিঠা উৎসব পালিত

কালিহাতীতে ধল্লাই মোড়ে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাগুরার বরিশাট পূর্বপাড়া দাখিল মাদ্রাসার নব গঠিত কমিটির সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠিত

জনগনের ভাবনা জানতে বিএনপির জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা।

মাগুরায় শিশু শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে মারপিট, চরম নিরাপত্তাহীনতায় তার পরিবার!

মাগুরায় প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

মাগুরায় সাংবাদিকের পিতৃবিয়োগ!

মাগুরায় ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে আগুন!