Saturday , 24 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
May 24, 2025 4:34 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় টাঙ্গাইলের কালিহাতীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস।

শনিবার (২৪ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইল খামারবাড়ীর উপ-পরিচালক মোঃ আশেক পারভেজ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন। সঞ্চালকের দায়িত্বে ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুন নাঈম।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম এবং উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রবিউল আলম।

কংগ্রেসে পুষ্টি, টেকসই কৃষি, উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রামীণ এলাকার আর্থ-সামাজিক অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস, স্থানীয় কৃষক প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংগঠনের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মাগুরায় যুবদল নেতা মিরান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অন্তবর্তীকালীন সরকার এই শহীদদের খুনের উপর প্রতিষ্ঠিত হয়েছে : রিজভী

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ষষ্ঠ দিনে গুরুত্বপূর্ণ চারজনের সাক্ষ্যগ্রহণ

কালিহাতী প্রেসক্লাব পুনরুদ্ধার: সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ বিজয়

টাঙ্গাইলে ওয়াক্‌ফ স্টেটের ফসলি জমির মাটি অবৈধভাবে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মাগুরায় জামায়াতের উদোগে গায়েবানা জানাযা

মাগুরায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

কালিহাতীতে তৌহিদ লাইব্রেরী ও ষ্টেশনারীতে আগুন ¡¡ মালিকের মাথায় হাত

মাগুরায় পাঁচ দফা দাবিতে ইন্টার্ন ডাক্তারদের মানববন্ধন অনুষ্ঠিত