Tuesday , 28 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
January 28, 2025 6:07 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ক্ষুদ্রঋণ কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, কৌশলগত উন্নয়ন ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পান, যা ভবিষ্যতে কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক তৌহিদুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ এর পরিচালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) মাহবুব-উল-আলম খাসনবীশ, জেলা সহকারী পরিচালক (কার্যক্রম) মিজানুর রহমান, জেলা সমাজসেবা অফিসার (রেঃজিঃ) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমির হোসেন প্রমূখ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতি বৃদ্ধির জন্য প্রাসঙ্গিক কৌশল ও দিকনির্দেশনা নিয়ে উপকৃত হন। তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কার্যক্রমকে আরও বিস্তৃত করা হলে উপকারভোগীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ আরও বাড়বে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে ফুল ঝাড়ু তৈরীতে অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে

মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু!

মাগুরার শ্রীপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ পালন

কালিহাতীর আউলিয়াবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে ছাই

পায়ের উপর পা তুলে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে এক জন নিহত

কোষ্ঠকাঠিন্য হলে যে সকল খাবার খাবেন না !

কালিহাতীতে ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের বিখ্যাত ব্যান্ডদল ‘জাল’

মাগুরায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত