Wednesday , 20 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে দামোদর মাসের সমাপ্তি উপলক্ষে ভক্তসেবা ও দীপদান উৎসব

প্রতিবেদক
Btech News
November 20, 2024 3:17 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

 

টাঙ্গাইলের কালিহাতীতে দামোদর মাস, যা কার্তিক মাস নামেও পরিচিত, উপলক্ষে মন্দির প্রাঙ্গণ ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই মাসটি অত্যন্ত পবিত্র। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি নিবেদনের মাধ্যমে ভক্তরা বিশেষ সেবা ও পূজা-অর্চনায় অংশ নেন।

মাসব্যাপী দীপদান, উপবাস পালন এবং ভক্তিমূলক পাঠের মধ্য দিয়ে ভক্তরা নিজেদের আধ্যাত্মিক উন্নতিতে ব্রতী হন। প্রতিদিন সন্ধ্যায় শ্রীকৃষ্ণের সামনে ঘি বা তেলের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা হয়, যা আত্মার পরিশুদ্ধি ও ভক্তির বিশেষ রূপ হিসেবে বিবেচিত।

মাস শেষে কালিহাতীর কেন্দ্রীয় জয়কালী মন্দিরে বিশেষ ভক্তসেবা ও প্রসাদ বিতরণ করা হয়। ভক্তরা মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে শ্রীকৃষ্ণের কৃপা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়কালী মন্দিরের সভাপতি সুদীপ দত্ত মানু, সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরি, সিনিয়র সহ-সভাপতি শাওন সাহা চৌধুরি সাধন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত ঘোষ এবং মন্দিরের অন্যান্য নেতৃবৃন্দ।

ভোজন আরতী পরিবেশন করেন কেন্দ্রীয় জয়কালী মন্দিরের কীর্তনীয়া জয়দের কর্মকার ও তার দল। তাদের সুমধুর কীর্তন পরিবেশনায় মন্দির প্রাঙ্গণ ধর্মীয় ভক্তিতে পূর্ণ হয়ে ওঠে।

দামোদর মাসের এই সেবার মাধ্যমে ভক্তরা বিশ্বাস করেন যে, তাদের পাপমোচন হয় এবং শ্রীকৃষ্ণের কৃপায় তারা জীবনে সাফল্য ও শান্তি অর্জন করতে সক্ষম হন। কালিহাতীর এই আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য নজির স্থাপিত হয়।

 

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয়ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত – ২

টাঙ্গাইলে ইনতিজার শিশুবৃত্তি-২০২৪: বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান

মাগুরায় স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালিত

মাগুরায় জামায়াতের নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় বড়দিন উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাগুরায় “দ্রুত নির্বাচন” এর দাবিতে বিএনপির সমাবেশ!

মাগুরায় ৭তম ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কালিহাতীর বাংড়া’তে বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে থাকা মরা আমগাছ: বড় দুর্ঘটনার শঙ্কা