Monday , 3 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় ভক্তিময় উৎসব

প্রতিবেদক
Btech News
February 3, 2025 9:14 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

সারাদেশের মতো টাঙ্গাইলের কালিহাতীতেও সনাতন ধর্মাবলম্বীদের বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি (সোমবার) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, নিজস্ব বাসভবন ও মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ পূজায় ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

সকালের প্রথম প্রহরে দেবী বন্দনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি প্রদান করে বিদ্যা ও জ্ঞানের আশীর্বাদ প্রার্থনা করেন। শিক্ষার্থীরা নতুন খাতা-কলম হাতে নিয়ে বিদ্যার দেবীর কৃপা কামনা করে সুশিক্ষিত হওয়ার সংকল্প ব্যক্ত করেন।

পূজাকে ঘিরে বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হয় নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম। সংগীতানুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা পূজার আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে। উপজেলার কেন্দ্রীয় জয় কালী মন্দির, কর্মকারপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরসহ বিভিন্ন স্থানে পূজার আয়োজন হয়।

সন্ধ্যায় দীপ প্রজ্বালন, প্রসাদ বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শিক্ষার্থী ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কালিহাতীর মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়।

শিক্ষার্থীরা জানান, সরস্বতী পূজা জ্ঞান ও সংস্কৃতির প্রতীক। প্রতিবছর তারা গভীর শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে এ পূজা উদযাপন করেন এবং দেবীর আশীর্বাদে সুশিক্ষা অর্জন করে দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় নানা আয়োজনে কবি কাজী কাদের নেওয়াজের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় নানা আয়োজনে নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

মাগুরায় উলামা সন্মেলন অনুষ্ঠিত

মাগুরার গড়াই নদীতে ভেসে উঠল নিখোঁজ ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় ভাবে বীর ঘোষণা করতে হবে – মাগুরায় মিয়া গোলাম পরওয়ার

কক্সবাজার কারাগারে ফিরেছে শৃঙ্খলা

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সমাবেশ

মাগুরায় জামায়াতের অমুসলিম শাখার কমিটি গঠন,পরেশ সভাপতি-উত্তম সেক্রেটারী

নওগাঁয় সাহিত্য পরিষদের ৭ম বর্ষপূর্তি পালিত

৯০ দিনের মধ্যে বিচার করে রায় কার্যকর করতে হবে–আমীরে জামায়াত