Tuesday , 27 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে মুরগি পালনকারীদের মাঝে ফিডার ও ড্রিংকার বিতরণ

প্রতিবেদক
Btech News
May 27, 2025 11:46 am

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০ জন মুরগি পালনকারী পিজি সদস্যের মাঝে ফিডার ও ড্রিংকার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. সীমান্ত, পৌরসভার এলএসপি (LSP), এবং প্রকল্পভুক্ত সুফলভোগী খামারীবৃন্দ।

প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, খামারীদের আধুনিক ও টেকসই খামার ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে খামারীদের উদ্দেশ্যে খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও সুষম খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।

উপজেলার প্রাণিসম্পদ বিভাগ আশাবাদী, এ ধরনের কার্যক্রম খামারীদের আয় বৃদ্ধি ও ডিম-মুরগির উৎপাদন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহন শরীফ

মাগুরায় গুম-খুনের বিচার দাবীতে ছাত্রদলের মানববন্ধন

কালিহাতীর এলেঙ্গায় অপরাধের বাড়বাড়ন্ত: স্বেচ্ছাসেবী টহল দলের উদ্যোগে নিরাপত্তার আশ্বাস

মাগুরা প্রেসক্লাবে নতুন ৩ জন কে আজীবন সদস্য প্রদান

মাগুরার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন এসআই মোঃ হাফিজুর রহমান

কালিহাতী প্রেসক্লাবে দুস্কৃতিকারীদের হামলা-ভাঙচুর,নগদ টাকা লুট

কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

শ্রীপুরে অষ্টপ্রহর নামযজ্ঞ কীর্তন অনুষ্ঠিত

রাষ্ট্র সংস্কার ও গণ হত্যার বিচার হওয়া খুবই জরুরী -মাগুরা প্রেসক্লাবে ড.আলী আফজাল

টাঙ্গাইলে জেটেবের নবগঠিত আহ্বায়ক কমিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত