Monday , 11 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা, বাদী জুরান আলীর প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Btech News
November 11, 2024 5:29 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চাঁদাবাজির মামলার পর প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন কুষ্টিয়া গ্রামের বাসিন্দা জুরান আলী খান। ১১ নভেম্বর সোমবার বিকেল তিনটায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলে ধরেন।

জুরান আলী জানান, গত ৪ অক্টোবর সকালে তার বাড়িতে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে চাঁদা দাবি করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয় যুবক রায়হানকে প্রধান আসামি করে, কালিহাতীর ঝাটিবাড়ি গ্রামের সাংবাদিক মনির হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন তিনি। কিন্তু মামলার পর থেকেই তাকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জুরান আলী বলেন, “আমি নির্যাতিত হয়েও ন্যায়বিচারের আশায় মামলা করেছি, কিন্তু এখন জীবন নিয়ে শঙ্কিত। মামলা তুলে না নিলে আমাকে এবং আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন যে মনির হোসেন তার সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে প্রভাব খাটাচ্ছেন এবং সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন। মনিরের বিরুদ্ধে পুলিশ সদস্যদের সঙ্গে সখ্যতা গড়ে তোলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগও রয়েছে।

স্থানীয় বাসিন্দারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান। তাদের মতে, সাংবাদিকতার মতো সম্মানজনক পেশার আড়ালে কেউ যদি সাধারণ মানুষকে হয়রানি করে, তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে জুরান আলী বলেন, “আমার এই লড়াই শুধু আমার জন্য নয়; কালিহাতীর মানুষের জন্যও। আমি চাই প্রশাসন নিরপেক্ষ তদন্ত চালিয়ে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চাঁদাবাজির মামলার পর প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন কুষ্টিয়া গ্রামের বাসিন্দা জুরান আলী খান। সোমবার বিকেল তিনটায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলে ধরেন।

জুরান আলী জানান, গত ৪ অক্টোবর সকালে তার বাড়িতে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে চাঁদা দাবি করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয় যুবক রায়হানকে প্রধান আসামি করে, কালিহাতীর ঝাটিবাড়ি গ্রামের সাংবাদিক মনির হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন তিনি। কিন্তু মামলার পর থেকেই তাকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জুরান আলী বলেন, “আমি নির্যাতিত হয়েও ন্যায়বিচারের আশায় মামলা করেছি, কিন্তু এখন জীবন নিয়ে শঙ্কিত। মামলা তুলে না নিলে আমাকে এবং আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন যে মনির হোসেন তার সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে প্রভাব খাটাচ্ছেন এবং সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন। মনিরের বিরুদ্ধে পুলিশ সদস্যদের সঙ্গে সখ্যতা গড়ে তোলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগও রয়েছে।

স্থানীয় বাসিন্দারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান। তাদের মতে, সাংবাদিকতার মতো সম্মানজনক পেশার আড়ালে কেউ যদি সাধারণ মানুষকে হয়রানি করে, তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে জুরান আলী বলেন, “আমার এই লড়াই শুধু আমার জন্য নয়; কালিহাতীর মানুষের জন্যও। আমি চাই প্রশাসন নিরপেক্ষ তদন্ত চালিয়ে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে পরীমনির আগমন ঠেকাতে মুসল্লিদের প্রতিবাদ, উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

মাগুরায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় শিবির ও জামায়াতের বর্নাঢ্য র্র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলে প্যারালাইসিসে আক্রান্ত মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে প্রতারণা!

মাগুরায় আলোচিত শিশু আছিয়া মামলার রায় ১৭ মে

মাগুরায় ব্যবসায়ী ও উদ্যোক্তা সন্মেলন অনুষ্ঠিত

আন্দোলনে শহীদ সোহানের পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা প্রদান।

টাঙ্গাইলে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার

মাগুরায় হত্যা মামলায় বিএনপি নেতাদের নাম থাকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

আলোচিত মাগুরার সেই আছিয়ার বাড়িতে সরকারের পক্ষে ঈদ উপহার প্রদান করলেন জেলা প্রশাসক

মাগুরার শ্রীপুরে উমুক্ত লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ