Friday , 25 October 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতী জাতীয় সাংবাদিক সংস্থার ইউনিট কমিটি গঠন সম্পন্ন

প্রতিবেদক
Btech News
October 25, 2024 3:33 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ

সাংবাদিকতায় সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিষ্ঠার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সৈয়দ মহসিন হাবিব সবুজকে সভাপতি ও বিপ্লব সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

২৫ অক্টোবর (শুক্রবার) সকাল ১১ টায় কালিহাতী উপজেলা সদরে অবস্থিত সরকার টাওয়ারে জাতীয় সাংবাদিক সংস্থার অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম উক্ত সভার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সাংবাদিক সংস্থার আহ্বায়ক এম. মাসুদুর রহমান মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. গৌরাঙ্গ বিশ্বাস, উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি সাব্বির আহমেদ আব্বাসী, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতোয়ার রহমান প্রমুখ।

উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ এই কমিটির সাফল্য কামনা করেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাওনা টাকা দিতে ডেকে নিয়ে ধান ব্যাবসায়ীদের পেটালেন চালকল মালিক

টাঙ্গাইলের কালিহাতীতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ভস্মীভূত, বিপুল পরিমান ক্ষয়ক্ষতি

মাগুরায় নানা আয়োজনে বি এন পি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাগুরায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

মাঠে ফিরেই এমবাপের জোড়া গোল!

ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক

মাগুরায় বিএনপির মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বি এন পি’র বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কালিহাতীতে বাল্যবিবাহের করাল গ্রাসে ১১ বছরের শিশু, ইউএনওর হস্তক্ষেপে বাঁচলো ফাতেমা

দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে সবাই সোচ্চার হউন -মাগুরার পথসভায় নাহিদ ইসলাম