Thursday , 5 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কেন্দ্রীয় সাধুসংঘের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনদিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার প্রস্তুতি সভা সম্পন্ন

প্রতিবেদক
Btech News
December 5, 2024 12:45 pm

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

লালন সাঁইজির ভাবধারা ও দর্শনের আলোকে প্রতিষ্ঠিত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়ার কেন্দ্রীয় সাধুসংঘ তাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করতে যাচ্ছে। আগামী ৬ জানুয়ারি শুরু হবে তিনদিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলা।

এই মহতী আয়োজনকে সফল করতে ৪ ডিসেম্বর সন্ধ্যায় কেন্দ্রীয় সাধুসংঘের নিজ কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাধুসংঘের সভাপতি বাবু হরি মোহন পাল এবং সঞ্চালনা করেন নির্বাহী সভাপতি ছোবাহান তালুকদার।

সভায় মেলার কার্যক্রম, ব্যবস্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন সাংবাদিক ও সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ আলম, সাধু পরিষদের সাধারণ সম্পাদক বিজন ভট্টাচার্য, সাধু আলতাব শাহ ফকির, সাধু ধীরেন, পাঠাগারের সভাপতি শাহানুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম সুরুজ, কেন্দ্রীয় সদস্য সোলায়মান খান, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিকী, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আনন্দ পাল এবং সহ-সভাপতি হারাধন মণ্ডল।

সভায় বক্তারা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, গুরু, বাউল, ফকির, পীর-মাশায়েখ, গোসাই ও লালনভক্তরা এই সম্মেলনে যোগ দেবেন। তাদের জন্য আবাসন, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বক্তারা আরও বলেন, “লালন সাঁইজির মানবতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। এটি শুধু একটি আয়োজন নয়, বরং সম্প্রীতির চেতনায় এক মিলনমেলায় পরিণত হবে।“

উল্লেখ্য, আসন্ন এই লালন মেলা ও সাধু সম্মেলন কালিহাতীর সংস্কৃতির ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলে শতবর্ষী ঐতিহ্যবাহী ডুবের মেলা: বংশাই নদীতে গঙ্গাস্নানে পুণ্যার্থীদের ভিড়

মাগুরার শ্রীপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মাগুরার শ্রীপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন

শ্রীপুরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় অনুদান বিতরণ

মাগুরায় ‘স্টাডি এক্সপ্রেস’-এর শুভ উদ্বোধন মাগুরা প্রতিনিধি

মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান

টাঙ্গাইলে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা: ১৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার

আগষ্টে শহীদ রাব্বী হত্যার বিচারের অপেক্ষায় মা সাহেলা বেগম