Friday , 31 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

জাতীয় হিন্দু মহাজোটের কালিহাতী উপজেলা শাখার সভাপতি পুলক ভৌমিক পরলোক গমন

প্রতিবেদক
Btech News
January 31, 2025 3:17 pm

শুভ্র মজুমদার,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ও বর্ষীয়ান সমাজসেবক পুলক ভৌমিক আর আমাদের মাঝে নেই। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

শীতলপুর গ্রামে জন্ম নেওয়া পুলক ভৌমিক ছিলেন সর্বজনশ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। যদিও দীর্ঘদিন ধরে তিনি কালিহাতী পৌরসভার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন, তবুও তাঁর শেকড় ছিল মানুষের হৃদয়ে। কর্মজীবনে সমাজসেবা, মানবাধিকার এবং হিন্দু সম্প্রদায়ের কল্যাণে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর আকস্মিক প্রয়াণে পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার দুপুড়ে কালিহাতীর সালেংকা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। স্বজন, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহযোদ্ধারা সেখানে উপস্থিত হয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

জাতীয় হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গভীর শোক প্রকাশ করে বলেন, পুলক ভৌমিক শুধু আমাদের সংগঠনের নয়, গোটা হিন্দু সমাজের এক অমূল্য সম্পদ ছিলেন। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

এদিকে, টাঙ্গাইল জেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টনসহ অন্যান্য নেতৃবৃন্দ পৃথকভাবে শোকবার্তা জানিয়েছেন এবং তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন।

পুলক ভৌমিকের মৃত্যুতে কালিহাতীসহ সমগ্র টাঙ্গাইলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে—এটাই সকলের প্রত্যাশা।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে বাল্যবিবাহের করাল গ্রাসে ১১ বছরের শিশু, ইউএনওর হস্তক্ষেপে বাঁচলো ফাতেমা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাগুরা কৃষক দলের মতবিনিময়!

টাঙ্গাইলের কালিহাতীতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ভস্মীভূত, বিপুল পরিমান ক্ষয়ক্ষতি

শ্রীপুরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় অনুদান বিতরণ

মাগুরায় মিয়া আব্দুল মোত্তালেব হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

১৫ বছর পর দেশে ফিরে পারিবারিক দ্বন্দ্বে প্রাণ গেলো প্রবাসীর

মাগুরায় প্রতিপক্ষ্যের হামলায় অটো চালক আহত!

৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার দ্বায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাসি হবে- আমান উল্লাহ আমান

মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় উপজেলা বিএনপি’র আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত