Saturday , 12 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলের কালিহাতীতে বীরবাসিন্দা ইউনিয়নে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
Btech News
April 12, 2025 2:14 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বীরবাসিন্দা ইউনিয়নের সাবেক সভাপতি ও কালিহাতী উপজেলা মৎস্যজীবী দলের সন্মানিত সদস্য সোহেল সিকদার এবং ছানোয়ার সিকদারের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার কস্তরীপাড়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করে বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জসীম খান , বীরবাসিন্দা ইউনিয়ন বিএরপির সভাপতি নায়েব আলী প্রমূখ।

নেতারা বক্তব্যে বলেন, ছাত্রদল নেতা সোহেল সিকদার ও ছানোয়ার সিকদার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নির্মম হামলার শিকার হয়েছেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনা পুনরায় না ঘটে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, মহিলা দলের নেতৃবৃন্দসহ অসংখ্য সাধারণ জনগণ।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাগুরা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে!

শ্রীপুরে জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কালিহাতীতে মুরগি পালনকারীদের মাঝে ফিডার ও ড্রিংকার বিতরণ

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে “মাগুরা প্রেসক্লাবে” আলোচনা সভা অনুষ্ঠিত

আম্র মুকুলের মোহনীয় সুবাসে মুখরিত টাঙ্গাইলের কালিহাতী

টাঙ্গাইলের কালিহাতীর বীরবাসিন্দা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

কৃষকদল খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্বে রুবাইয়াত হোসেন খান।