Friday , 20 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলের কালিহাতীতে ভ্যান চালক জিহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Btech News
September 20, 2024 7:19 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে ভ্যান চালক জিহাদ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন শুরু হয়। মানববন্ধন শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে মসিন্দা এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর হেলাল মিয়া, এলাকাবাসীর প্রতিনিধি মোঃ সুজন মাহমুদ, নিহত জিহাদের দাদা হাসর আলী, তার বাবা তুলা মিয়া এবং মা জোসনা বেগম।

বক্তারা বলেন, “জিহাদ হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে। এ হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যাবে।”

উল্লেখ্য, ভ্যান চালক জিহাদ (১৫) গত সপ্তাহে নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর, রোববার এলেঙ্গা বাসস্ট্যান্ডের মোবাইল মার্কেটের পেছনে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জিহাদ কালিহাতী উপজেলার চেঁচুয়া গ্রামের বাসিন্দা তুলা মিয়ার ছেলে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া জানান, “তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় মসজিদের হিসাব চাওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত যুবদল নেতা মিরানের মৃত্যু

টাঙ্গাইলে ইনতিজার শিশুবৃত্তি-২০২৪: বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান

মাগুরা পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন

মাগুরায় শহীদ মেহেদী হাসান রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশীয় হাঁস-মুরগী ও কবুতর পালনে সাফল্যতা ও আত্মনির্ভরশীলতার উদাহরণ কালিহাতীর শফিকুল ইসলাম শফি

মাগুরা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ সম্পন্ন

কালিহাতীতে যুবদল নেতা রফিক বহিস্কার। জনমনে স্বস্তি

কালিহাতীতে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে প্রশান্তির হাসি

মাগুরায় নিহত কৃষকদল নেতার পরিবারে অর্থ সহায়তা প্রদান

টাঙ্গাইলের কালিহাতীতে অধ্যক্ষ নিয়োগের দাবিতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ