Wednesday , 6 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলে জমি রেজিস্ট্রিতে জালিয়াতির অভিযোগে অনশন, তিন দফা দাবি ভুক্তভোগীদের

প্রতিবেদক
Btech News
August 6, 2025 4:59 pm

শুভ্র মজুমদার,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী সাব-রেজিস্ট্রি অফিসে জমির প্রকৃত মূল্য পরিশোধ না করে প্রতারণার মাধ্যমে দলিল রেজিস্ট্রি করার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনসাধারণ। এ ঘটনায় ক্ষুব্ধ জমির প্রকৃত মালিকেরা অনশন কর্মসূচি পালন করেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার হাতিয়া গ্রামের রবিরন, নুরু মন্ডল, নজরুল ও তাদের পরিবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ও জেলা রেজিস্ট্রি অফিসে অভিযোগপত্র জমা দেন এবং অনশন কর্মসূচিতে অংশ নেন।

ভুক্তভোগীরা জানান, গত ৩০ জুলাই দলিল লেখক বাবুল ভেন্ডারের মাধ্যমে তাদের জমি রেজিস্ট্রি করা হয়। জমিটির প্রকৃত মূল্য ছিল পাঁচ লক্ষ টাকা, কিন্তু প্রতারকরা মাত্র আশি হাজার টাকা বুঝিয়ে দিয়ে জালিয়াতির মাধ্যমে বাকি টাকা আত্মসাৎ করেন। দলিল লেখক ও ক্রেতারা ভুয়া সাক্ষর নিয়ে কৌশলে দলিল সম্পন্ন করে স্থান ত্যাগ করেন। অভিযুক্তরা হলেন, একই এলাকার জুরান আলী মোল্লা, বাবু মোল্লা, ছাহেরা ও দলিল লেখক বাবুল ভেন্ডার।

ভুক্তভোগী পরিবার তিন দফা দাবি উত্থাপন করেছেন, জমির প্রকৃত মূল্য পরিশোধ, প্রতারক দলিল লেখক ও ক্রেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি,
কালিহাতী সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতির নিরপেক্ষ তদন্ত।

জেলা প্রশাসকের নির্দেশে এনডিসি লাবিউজ্জামান মুস্টাবিন বিষয়টি আমলে নেন এবং অভিযোগপত্র গ্রহণ করেন। তিনি সুপরামর্শ দিয়ে অনশন কর্মসূচি ভাঙার অনুরোধ জানান। তিনি আরও বলেন, “আপনাদের ন্যায়বিচারের স্বার্থে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় মাদরাসাতু আহমাদ শাখার উদ্বোধন

মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক অনুষ্ঠান

টাঙ্গাইলের কালিহাতীতে সাম্যের পথের আয়োজনে বৈশাখী আড্ডা অনুষ্ঠিত

কালিহাতীতে সালাম ক্যাডেট একাডেমির ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান

শিপব্রেকিং ইয়ার্ডে ১০ বছরে ১৪০ শ্রমিকের মৃত্যু

মাগুরার শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অফিসের পুরস্কার বিতরণ

মহানবী (সা.)-কে কটূক্তি করায় নরসিংদীর পলাশে প্রতিবাদ সমাবেশ

মাগুরায়  দু-গ্রুপের সংঘর্ষে আহত ২০, ৫০ বাড়ি ভাঙচুর-লুটপাট!

কালিহাতীর সিংগাইরে নবনির্মিত কাঁচা রাস্তা কেটে দিল প্রভাবশালীরা, উত্তেজনা চরমে

মাগুরায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ছাত্র আন্দোলনে নিহতদের করব জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত