Wednesday , 18 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ইমাম ও মুয়াজ্জিন নিহত

প্রতিবেদক
Btech News
December 18, 2024 2:49 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার শালুচড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে হাবিবুর রহমান (২০) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টী চুয়ালীপাড়া গ্রামের মুহাম্মদ শহীদুল শিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী (১৮)।

তারা দু’জনই উপজেলার বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদরাসা ও এতিমখানার প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এছাড়াও স্থানীয় কাকরাইদ রামকৃষ্ণ বাড়ী মসজিদে হাবিবুর রহমান ইমামের এবং হাসান সিরাজী মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন।

স্থানীয়রা জানান, ভোরে আজান দেওয়ার জন্য তারা মোটরসাইকেলে করে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যান।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সংঘর্ষে পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে রফিকুল ইসলাম রফিককে উপজেলা যুবদলের সদস্যপদ থেকে বহিষ্কার

কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

টেকনাফে নাফনদীতে ভাসমান ব্যাগে মিললো গ্রেনেড

মাগুরায় গুম-খুনের বিচার দাবীতে ছাত্রদলের মানববন্ধন

মাগুরায় বিএনপি নেতার নামে অপপ্রচার ! থানায় অভিযোগ।

বিএনপির রাজনীতি মানুষের ভোটের অধিকারের রাজনীতি — বেনজীর আহমেদ টিটো

হাইওয়ে পুলিশের সার্জেন্ট সেজে প্রতারণা—পিবিআই খুলনার অভিযানে তিন প্রতারক মাগুরা থেকে গ্রেফতার

কালিহাতীতে সড়ক দুর্ঘটনা: দ্রুতগতির গাড়ির চাপায় দুই বন্ধুর মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

কালিহাতীর আউলিয়াবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে ছাই