Wednesday , 26 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার

প্রতিবেদক
Btech News
February 26, 2025 7:26 pm

শুভ্র মজুমদার :-

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার। পাঁচজন নিহত ও একজন আহতের পরিবারের হাতে মোট ২৬ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড অথরিটির (বিআরটিএ) উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসক শরীফা হক নিহত ও আহতদের পরিবারের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন, মোটরযান পরিদর্শক এনামুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

সহায়তা পাওয়া ব্যক্তিরা হলেন—রাজিয়া সুলতানা, মো. শফিকুল ইসলাম, মোছা. সাজেদা, মো. হাবিবুর রহমান মিয়া ও সালমা বেগম।

বিআরটিএ সূত্র জানায়, গত বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পাঁচটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও একজন আহত হন। নিহতদের প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ ধরনের সহায়তা নিঃসন্দেহে তাদের পুনর্বাসনে কিছুটা হলেও সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

টাঙ্গাইলে জীপগাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধা নারীর

মাগুরার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন এসআই মোঃ হাফিজুর রহমান

মাগুরায় শহীদ মেহেদী হাসান রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাগুরায় চুরি হওয়া ট্রাক উদ্ধার, আসামি  চালক আটক।

নওগাঁয় পৃথক ঘটনায় প্রাণ গেল ৪জনের

সরকারের প্রতি জনদাবী বাস্তবায়নের আহব্বান মনোয়ার হোসেন খানের

মাগুরায় প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনমজুর ছেলে হত্যার বিচার চাওয়াই ১৮ মামলার আসামী বাদীর পরিবার!

মাগুরায় কলেজ ছাত্র তীর্থ রুদ্র হত্যার মূল আসামি গ্রেফতার! মটর সাইকেল উদ্ধার!