Saturday , 19 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

দ্রুতই প্রাথমিকে বড় নিয়োগ – মাগুরায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রতিবেদক
Btech News
April 19, 2025 6:37 pm

মোঃ সাইফুল্লাহ:

 

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবার আগে। প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজাতে শিক্ষার বিকেন্দ্রীকরণের জন্য কাজ করে যাচ্ছে এ সরকার। এছাড়া প্রাথমিকে জনবল কাঠামো বৃদ্ধি করতে দ্রুতই বড় ধরনের নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

 

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মাগুরায় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শনিবার দূপুরে মাগুরা অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা সাবেক জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষার উপ পরিচালক মোঃ জয়নাল আবেদীনসহ শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ ।

 

অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে মাঠ পর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা ও দাবি-দাওয়া তুলে ধরেন। মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান প্রাথমিক শিক্ষাকে আনন্দময় ও শিশুর উপযোগী করে গড়ে তুলতে অচিরেই সংগীত, শরীরচর্চা ও ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের দাবির প্রেক্ষিতে তিনি শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টি বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করেছেন বলে জানান। এছাড়া প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানান এই উপদেষ্টা।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ বেতারের সুনাম ক্ষুণ্ন করতে ব্যস্ত ফ্যাসিস্ট চক্র!

টাঙ্গাইলে জেটেবের নবগঠিত আহ্বায়ক কমিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় গড়াই নদীতে গোসল করতে নেমে শিশু শিক্ষার্থীর মৃত্যু

কালিহাতীতে বন্ধু মহল ফুটবল লীগ-২০২৪ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

কালিহাতী প্রেসক্লাব পুনরুদ্ধার: সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ বিজয়

ভাইয়ের ভাতায় নিজের নাম, অবহেলিত প্রকৃত বীর খোরশেদ আলমের আকুতি রাষ্ট্রীয় মর্যাদার

মাগুরা সদর উপজেলার ১৩ ইউনিয়নে ২২ জন “খাদ্যবান্ধব কর্মসূচি” ডিলার নিয়োগ-২০২৫ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

কালিহাতীতে মুরগি পালনকারীদের মাঝে ফিডার ও ড্রিংকার বিতরণ

কালিহাতীতে পরীমনির আগমন ঠেকাতে মুসল্লিদের প্রতিবাদ, উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

মাগুরায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার।