Wednesday , 18 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় আদালতের আদেশ অমান্য করে গাছ কাটার অভিযোগ!

প্রতিবেদক
Btech News
September 18, 2024 7:17 pm

মোঃ সাইফুল্লাহ :

মাগুরার শ্রীপুরে আদালতের আদেশ অমান্য করে বিরোধীয় জমি থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে। উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় তানজির আহমেদ, সামিয়া আক্তার, ফাল্গুনী খানম, হোসনেআরা বেগমসহ অজ্ঞাত কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৬৭ নং আমতৈল মৌজার আরএস ৭১৩ নং দাগের ৪৭ শতক, আরএস ৭১৪ নং দাগের ৭ শতক ও আরএস ৭১৫ নং দাগের ৪ শতক জমি নিয়ে মাগুরা বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। আদালত গত ২০২৪ সালের ১৬ জুলাই ওই জমিতে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু বাদীরাই আদালতের আদেশ অমান্য করে ওই জমি থেকে বেশ কয়েকটি আমগাছ, লেবুগাছ ও লিচুগাছ কেটে নেওয়ার অভিযোগ করেছেন মোঃ রফিকুল ইসলাম ।

এ বিষয়ে রফিকুল ইসলাম জানান, এই জমি নিয়ে আমার ভাই তানজির আহমেদ মাগুরা বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা করে। আদালত এই জমিতে নিষেধাজ্ঞা আরোপ করে। তারাই আবার আদালতের আদেশ অমান্য করে নিষেধাজ্ঞা আরোপ করা জমি থেকে আমগাছ, লেবুগাছ ও লিচুগাছ কেটে দিয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে তানজির আহমেদ জানান, এ গাছগুলো আমি কাটেনি। আমার বোন ফাল্গুনী খানম কেটেছে।

এ বিষয়ে ফাল্গুনী খানম জানান, আমার জমির উপর গাছগুলো ডালপালা দীর্ঘদিন ধরে রয়েছে। চাষাবাদের খুব ক্ষতি হচ্ছিল। আমি বেশ কয়েকবার গাছগুলো ডালপালা কেটে নিতে বলেছি। কিন্তু তিনি কোন গুরুত্ব দেইনি। তখন আমি বাধ্য হয়েই গাছ না গাছের ডালপালা কেটে দিয়েছি।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল টিমের জার্সি উন্মোচন

নওগাঁয় দুই কবির যৌথ জন্মাৎসব উদযাপিত

কালিহাতীতে দামোদর মাসের সমাপ্তি উপলক্ষে ভক্তসেবা ও দীপদান উৎসব

মাগুরার শ্রীপুরে সিরাত মাহফিল অনুষ্ঠিত

মাগুরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন আসামী গ্রেফতার

মাগুরায় প্রথম লেটুস চাষে উত্তম সরকারের ব্যপক সফলতা!

আলোচিত মাগুরার আছিয়া খাতুনের বাড়ীতে জামায়াতে ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ

কালিহাতীতে বল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এরশাদ আলী বিএসসি আর নেই

বৃষ্টিতে ভিজে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মাগুরা জেলা ফিদে র‍্যাপিড রেটিং দাবা চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত