Sunday , 12 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Btech News
January 12, 2025 2:56 pm

মোঃ সাইফুল্লাহ:

আগামী ১৬ জানুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডা শফিকুর রহমানের মাগুরায় আগমন উপলক্ষে রবিবার বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী।

জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু,সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ আশিক খান, সংগঠনটির অমুসলিম শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা পরেশ কান্তি সাহা, সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাস, জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ অন্যরা।

জেলা জামায়াতের আমির জানান- ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় স্থানীয় নোমানী ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. মোঃ শফিকুর রহমান। কর্মী সমাবেশে লক্ষাধিক কর্মী-সমর্থকদের সাথে জেলার অন্তত ৫ হাজার ভিন্ন ধর্মাবলম্বী সদস্য অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি । এই কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আমির মাগুরা জেলার উন্নয়ন অগ্রগতি ও ভবিষ্যৎ রাজনৈতিক বিষয়ে দিকনির্দেশনাপূর্ণ বক্তব্য রাখবেন। ঐদিন বিকেলে তিনি স্থানীয় একটি হলরুমে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফরহাদ হোসেনের নামে ভবন ও স্মৃতিফলক উন্মোচন

তৌফিক ইনাম ও দেবাশীষ রায় চৌধুরীকে বিচারপতি নিয়োগ করায় মাগুরা প্রেসক্লাবের অভিনন্দন

কালিহাতীতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপি কমিটি সাময়িকভাবে স্থগিত

মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৫ম সাধারণ সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান

মাগুরায় মসজিদের ব্যাটারি চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক!

মাগুরায় পৌর গোরস্থান এতিমখানায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ

মাগুরায় পৌরকর প্রত্যাহার সহ কয়েক দফা দাবিতে গন কমিটির সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় অনুদান বিতরণ

টাঙ্গাইলে দৈনিক ইনতিজার পত্রিকার আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন ও অভিষেক

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত