Sunday , 4 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ

প্রতিবেদক
Btech News
May 4, 2025 9:48 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরার বহুল আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় পঞ্চম দিনে চারজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

রোববার (৪ মে) বেলা ১১টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য দেন মাগুরা সদর হাসপাতালের দুজন নার্স, অভিযুক্ত হিটু শেখের এক প্রতিবেশী এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একজন চিকিৎসক।

এর আগে জেলা কারাগার থেকে সকল আসামিদের আদালতে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল বলেন, ‘মাগুরাতে আছিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। রোববার আদালতে চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। এর মধ্যে একজন ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবী তাদের জেরা করেন এবং আদালত সবকিছু শুনে ৫মে সোমবার আবারও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।’

আইনজীবী মনিরুল ইসলাম মুকুল আরও বলেন, চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এ মামলার রায় হবে বলে আশা করছি।

রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যার চেষ্টাও করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আছিয়া।

এ ঘটনায় হিটু শেখকে প্রধান আসামি করে মামলা করেন আছিয়ার মা আয়েশা আক্তার। সে মামলায় গত ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় ছাত্রদলের শহীদ রাব্বীর লাশ উত্তোলন।

মাগুরার নির্যাতিত শিশু আছিয়া মারা গেছে।

টেকনাফে সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন

মাগুরায় মসজিদের হিসাব চাওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত যুবদল নেতা মিরানের মৃত্যু

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন হয়েছে মাগুরায়

মাগুরায় যুব উৎসব টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মাগুরায় শহর জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেলর্্যালী ও পথসভা অনুষ্ঠিত

কালিহাতীতে বিএনপির বল্লা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের অফিস উদ্বোধন

দিনমজুর ছেলে হত্যার বিচার চাওয়াই ১৮ মামলার আসামী বাদীর পরিবার!

মাগুরায় জামায়াতের ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত