Wednesday , 28 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় কারাগারে ফল উৎসব উদযাপন!

প্রতিবেদক
Btech News
May 28, 2025 12:17 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরা জেলা কারাগারে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও মানবিক আয়োজন—মৌসুমি ফল উৎসব। কারা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ উৎসবে ৪৩৫ জন কারাবন্দীর মাঝে লিচু, আম ও কাঁঠালসহ মৌসুমী ফল বিতরণ করা হয়েছে।

কারাগারের সুপারিনটেনডেন্ট. মহিউদ্দিন হায়দার জানান, “কারাবন্দীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। মৌসুমি ফল প্রাপ্তিতে তারা আনন্দিত হয়েছেন এবং এতে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় কারাগারের ভেতরে।”

ফল বিতরণ কার্যক্রমে কারা কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বন্দিদের আত্নীয় স্বজনের নিকট বিষয় টি দারুণ সাড়া ফেলে এবং সকলে এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে । তারা বলেন, এ ধরনের উদ্যোগ বন্দিদের মধ্যে ইতিবাচক মনোভাব গঠনে সহায়ক ভূমিকা রাখে এবং পুনর্বাসন প্রক্রিয়াকে গতিশীল করে।

অনুষ্ঠানে বন্দীদের অনেকে জানান, দীর্ঘ সময় পর তারা এমন আয়োজন পেয়ে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। ফল উৎসবটি তাদের মাঝে ভিন্নধর্মী অনুভূতি ও উৎসাহের সঞ্চার করেছে।

উল্লেখ্য, মাগুরা জেলা কারাগার ইতিপূর্বেও নানা সামাজিক ও মননশীল কার্যক্রমের মাধ্যমে কারাবন্দিদের মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ফল উৎসব তারই একটি প্রাঞ্জল দৃষ্টান্ত! এমনটা মনে করেন অনেকেই।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

একুশে স্মৃতি পদক পেলেন কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ

মাগুরায় চুরি হওয়া ট্রাক উদ্ধার, আসামি  চালক আটক।

আসন্ন রমজান উপলক্ষে মাগুরা শহরে দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান।

মাগুরার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন এসআই মোঃ হাফিজুর রহমান

মাগুরায় কৃষকের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ

কালিহাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার দাফন সম্পন্ন

তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

মাগুরায় আকিজ তাকাফুল লাইফ ইন্সুইরেন্স পিএলসি এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত।

মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহন শরীফ

টাঙ্গাইলে ডিবি পুলিশের অভিযানে ১,৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার