Saturday , 16 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় জামায়াতের অর্থায়নে নির্মিত বাঁশের সেতু’র উদ্বোধন

প্রতিবেদক
Btech News
August 16, 2025 12:12 am

মোঃ সাইফুল্লাহ:

মাগুরা মহম্মদপুরের বিনোদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চৌবাড়িয়া গ্রামের উত্তরপাড়া খালকূল জামে মসজিদ সংলগ্ন খালে জেলা জামায়াতে ইসলামীর নিজস্ব অর্থায়নে নির্মিত বাঁশের সেতু উদ্বোধন করা হয়েছে।

১৫ আগস্ট শুক্রবার বিকেলে এ
উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী আমির,কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা, মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক মাওলানা মোঃ সাইফুল্লাহ, মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম ও ইউনিয়ন আমীর শাহরিয়ার সজীব।

৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপত্বিতে ও সেক্রেটারী মোঃ আজিজুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ কামরুজ্জামান,মাস্টার মাহবুবুর রহমান, সমাজ সেবক সৈয়দ আব্দুর রহমান,মোঃ মনিরুজ্জামান মনির,মসজিদের পেশ ইমাম মোঃ আমজাদ খোন্দকারসহ আরো অনেকে।

সেতুটি নির্মাণ হওয়ায় খালের দুপারের শত শত মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে, বিশেষ করে মসজিদ-মাদ্রাসা, হাট -বাজার, মাঠ- ঘাটসহ বিভিন্ন স্থানে দ্রুত পৌঁছাতে পারবেন বলে জানিয়েছেন এলাকার সর্বসাধারণ।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মায়ের গহনায় ব্যবসার পুঁজি করা জিসানকে নিঃস্ব করেছে বন্যা

২০শে জুলাই থেকে আন্দোলনে নেতৃত্ব দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মাগুরায় ৫ম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

হত্যা মামলায় পলাশের ইউপি মেম্বারসহ গ্রেপ্তার ৪

কালিহাতীতে ফুলকপির দরপতন: কৃষকের সংগ্রাম ও উত্তরণের প্রত্যাশা

টাঙ্গাইলে প্যারালাইসিসে আক্রান্ত মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাৎ

কালিহাতীতে অবৈধভাবে রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

নুরে আলমের পতাকা: জীবিকার প্রয়াসে দেশপ্রেমের গল্প

১৫ বছর পর দেশে ফিরে পারিবারিক দ্বন্দ্বে প্রাণ গেলো প্রবাসীর

কেন্দ্রীয় সাধুসংঘের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনদিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার প্রস্তুতি সভা সম্পন্ন