Wednesday , 22 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু!

প্রতিবেদক
Btech News
January 22, 2025 6:07 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরা শ্রীপুরের কাজলী গ্রামে বুধবার সকালে জাবির হাসান ( ৯) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
জাবির হাসান শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের তৈমুর ইসলাম ও রুমা বেগমের সন্তান। রুমা বেগম ও তৈমুর ইসলাম সন্তান জাবির হাসানকে নিয়ে গত বৃহস্পতিবার উপজেলার কাজলী গ্রামে তার নানা আব্দুর রশিদ বিশ্বাসের বাড়িতে বেড়াতে যায়। পিতা তৈমুর ইসলাম স্ত্রী ও সন্তানকে নানা বাড়িতে রেখে ঢাকাতে কর্মস্থলে চলে যায়।

জাবিরের খালা সুমাইয়া জানান, বুধবার সকালে পরিবারের অজান্তে জাবির হাসান পাশেই পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে পুকুরের পানির মধ্যে পড়ে থাকতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী জানান, থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।জাবিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

“জনগণের পাশে আজীবন থাকতে চাই “– শাহনাজ

মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো ।। না দিলে করবো না দলীয় সিদ্ধান্ত চুড়ান্ত—-বেনজীর আহমেদ টিটো

ক্ষমতায় গেলে দেশের সকল ফরম থেকে ধর্মালম্বী অপশন তুলে দেওয়া হবে–ড.মঈন খান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা

মাগুরায় পুত্রের হাতে পিতা খুন

কালিহাতীতে মিষ্টির দোকানে ভেজাল ও প্রতারণা: চার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মাগুরায় তুলাচাষীদের নিয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলোচিত শিশু আছিয়ার বাড়িতে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন

মাগুরায় মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন!