Wednesday , 21 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
May 21, 2025 11:51 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরার শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হলরুমে ২১মে মঙ্গলবার সকালে দিনব্যাপী বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন (২য় ফেইজ) বিষয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক তাহেরা জেসমিন। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মামুন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি।

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান মোল্লা , দ্বারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল আলম,সাংবাদিক আশরাফ হোসেন পল্টুসহ অন্যরা।

সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক,বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি ও সমাজসেবা অফিসের কর্মকর্তা- কর্মচারীসহ প্রায় অর্ধশত প্রতিনিধি অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১০

কালিহাতীতে বল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এরশাদ আলী বিএসসি আর নেই

মাগুরায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাগুরায় স্বেচ্ছাসেবকদল নেতা জাপানের দাফন সম্পন্ন

কালিহাতীতে আদর্শলিপি প্রি-ক্যাডেট স্কুলে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিহাতীর বিলে লাল শাপলার অপার সৌন্দর্য প্রকৃতির এক স্বর্গীয় উপহার

মাগুরায় নানা আয়োজনে বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজার মৃত্যুবার্ষিকী পালিত

কালিহাতীতে সালাম ক্যাডেট একাডেমির ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান

মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে!

মাগুরা শ্রীপুরের দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত