Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় ব্যবসায়ী ভজন গুহর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,থানায় মামলা

প্রতিবেদক
Btech News
July 28, 2025 12:40 am

মােঃ সাইফুল্লাহ:

মাগুরা শহরের জামরুলতলা এলাকায় শনিবার রাতে ক্ষুদ্র ব্যবসায়ী ভজন কুমার গুহ কে জবাই করে হত্যার প্রতিবাদে রবিবার বিকেলে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিকাল চারটায় শহরের জামরুলতলা পূজা মন্ডপের সামনে মানববন্ধনে নিহত ভজন গুহর পরিবারের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নেন।

 

এ সময় নৃশংস এ হত্যার বিচারের দাবিতে পরিবারের সদস্যদের কান্নায় প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। তারা নিরীহ ভজন গুহ হত্যার আসামীর দ্রুত বিচার শেষে অবিলম্বে ফসির দাবি করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য প্রশান্ত কুমার বসু, লিটন ঘোষ জয়, সাধন কুমার গুহ, স্বপনা দে,রানু খাতুন, রিপন ঘোষ,দিপা শিকদার, গয়ের মোল্লাসহ অন্যরা। বক্তারা বলেন অত্যন্ত নিরীহ ও নির্ঝঞ্ঝাট মানুষ ভজন গুহকে হত্যা কোন সাধারণ ঘটনা নয়।

 

হত্যাকারী শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হননি গ্রেফতার হওয়ার পর সাংবাদিকদের উপরেও চড়াও হয়ে হুমকি ধমকি দিয়ে গেছেন। এ থেকে বোঝা যায় তার পেছনে কোন গভীর ও শক্তিশালী চক্রান্তকারী গোষ্ঠী রয়েছে। বক্তারা উপযুক্ত তদন্তের মাধ্যমে ওই গোষ্ঠীর মূল উৎপাটনের দাবি জানান। উল্লেখ্য, শনিবার রাত এগারোটার দিকে শহর থেকে পার্শ্ববর্তী আনসার কলোনির ভেতরে বাসায় যাওয়ার পথে ভজন গুহকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়।

 

পুলিশ তার লাশ উদ্ধার করে পোস্টমর্টেম শেষে রবিবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করে। সন্ধ্যায় তার লাশ সাতদোহা মহাশ্মশানে দাহ করা হয়। এ ঘটনায় শনিবার রাতেই একটি রক্তমাখা ছুরিসহ মো: আবির হোসেন (৩০)নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ হেফাজতে থেকেও ওই যুবক স্থানীয় সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেয়। সেই সঙ্গে সে সাম্প্রদায়িক উস্কানি মূলক বক্তব্য দেয়। এ সময় উত্তেজনা দেখা দিলে দ্রুত তাকে মাগুরা সদর থানার নেয়া হয়। এই ঘটনায় নিহতের পুত্র বিপ্লব গুহ বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে বন্ধু মহল ফুটবল লীগ-২০২৪ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

মাগুরায় গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় সচেতনতা সৃষ্ঠির লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে তুলার বস্তায় ৪৯ কেজি গাঁজা আটক, ট্রাকচালকসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বেনজীর আহমেদ টিটো।

মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেন অনুষ্ঠিত

মাগুরায় শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

চীনা ভাষা গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জনে বাংলাদেশের একমাত্র কৃতিত্ব অর্জনকারী কুষ্টিয়ার গবেষক ড. মোহাম্মদ সাদী

মাগুরায় টিকা কেন্দ্রে আসলেই টিকা পাবে কিশোরীরা – সিভিল সার্জন

টাঙ্গাইলে শতবর্ষী ঐতিহ্যবাহী ডুবের মেলা: বংশাই নদীতে গঙ্গাস্নানে পুণ্যার্থীদের ভিড়

মাগুরায় কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৬