Saturday , 6 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে আগুন!

প্রতিবেদক
Btech News
December 6, 2025 5:17 pm

মো: সাজ্জাদ হোসেন মাগুরা:

মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিসের মধ্যে দলিল লেখকদের তিনটি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন রাতের আঁধারে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়।

মাগুরা জেলা রেজিস্ট্রি অফিসের সামনে পুড়ে যাওয়া ভুক্তভোগী ঘরের মালিক হলো স্ট্যাম্প ভেন্ডার শফিকুল ইসলাম, দলিল বাহারুল ইসলাম ও এনামুল ইসলাম।
জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, শনিবার ভোর ৪ টার দিকে কে বা কারা আমার ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। আমি ভোর ছয়টার দিকে খবর পেয়ে ছুটে আসি জেলা রেজিস্ট্র অফিসে। দেখি আগুনে পুড়ে গেছে আমার ঘরের সমস্ত নথিপত্র। আমার ঘরের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ রেজিস্ট্রি খাতা, স্ট্যাম্প ভেন্ডার, দলিলপত্র,রশিদ সব পুড়ে গেছে। এটি একটি নাশকতা মূলক কর্মকান্ড। এ ঘটনার সাথে দোযীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানাচ্ছি।

দলিল লেখক বাহারুল ইসলাম জানান, ভোরে কে বা কারা আমার ঘরে আগুন দেয়। এই আগুনে ঘরের সমস্ত গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে থাকা রেজিস্ট্রি অফিস থেকে তোলা ১৫০ দলিল,দলিলের আড়াইশত টিকিট পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আমার ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

দলিল লেখক এনামুল জানান, ঘরে থাকা গুরুত্বপূর্ণ দলিলসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে। আমি ভোরে খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসি। দেখি আমার ঘরের টিন গুরুত্বপূর্ণ কাগজপত্র দলিল মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবী জানাচ্ছি।

অপরদিকে,মাগুরা সদর উপজেলার সহকারী ভূমি অফিসে শনিবার ভোর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই আগুনে অফিসের ভিতরে থাকা কম্পিউটার, স্ক্যানার, গুরুত্বপূর্ণ দলিল, সরকারি কাগজপত্র ও ও আসবাবপত্র পুড়ে গেছে।

সদর উপজেলা ভূমি অফিসের নাইট গার্ড মাসুদ জানান, আমি রাতে দ্বিতীয় তলায় ঘুমিয়েছিলাম। আগুনের শব্দ শুনে জেগে উঠি। তখন রাত সাড়ে তিনটা। আগুনলাগার শব্দ শুনে ফায়ার সার্ভিসে খবর দিই।

সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোছা: আসমা খাতুন জানান , ঘটনাটি শোনার পর আমি সকালে অফিসে চলে আসি। এসে দেখি আমার নিচতলার অফিসের কম্পিউটার গুরুত্বপূর্ণ দলিল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন। শনিবার সকালে ভূমি অফিস কার্যালয়ের সামনে সাংবাদিকদের জানান, আমি ঘটনাটি শোনার পর সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছি। এ অফিসের নিচ তলার কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই আগুনে অফিসের কম্পিউটার আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ঘটনায় তদন্ত চলছে। সার্বিক বিষয় তদন্ত শেষ পুরো ঘটনাটি জানতে পারব এবং এ ঘটনার সাথে জড়িতদের ধরার জন্য পুলিশ কাজ করবে। জেলা সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাগুরা পুলিশ এখন থেকে জেলার গুরুত্বপূর্ণ অফিসের নিরাপত্তা জোরদার করবে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সরকারি জায়গা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ 

মাগুরায় জামায়াতে ইসলামীর অমুসলিম কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় নকল ঔষুধ কারখানায় অভিযান, মালামাল জব্দ,সিলগালা

কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা: ১৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার

মাগুরায় কারাগারে ফল উৎসব উদযাপন!

দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে সবাই সোচ্চার হউন -মাগুরার পথসভায় নাহিদ ইসলাম

ফ্যাসীবাদী হাসিনা সরকারের আমলে দেশে কোন নির্বাচন হয়নি- মাগুরায়  রফিকুল ইসলাম খান

কালিহাতীতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপি কমিটি সাময়িকভাবে স্থগিত

কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি

হাইওয়ে পুলিশের সার্জেন্ট সেজে প্রতারণা—পিবিআই খুলনার অভিযানে তিন প্রতারক মাগুরা থেকে গ্রেফতার