Thursday , 21 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় মোটর সাইকেলের ধাক্কায় কৃষক নিহত!

প্রতিবেদক
Btech News
August 21, 2025 5:15 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরার শালিখা উপজেলার ছোট থৈ পাড়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রজত কুমার বিশ্বাস (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

ছোট থৈ পাড়া গ্রামের বাসিন্দা দিলীপ কুমার বিশ্বাস জানান, সকাল সাতটার দিকে পার্শ্ববর্তী বিল থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে কালিবাড়ি বাজার এলাকার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি পাকা রাস্তার উপর ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শালিখা উপজেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে সিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুমিত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ যশোর মেডিকেল কলেজ থেকে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে,শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলের ভূয়াপুরে চর গাবসাড়ায় জমি দখল নিয়ে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মাগুরার কৃষকেরা বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধান চাষে আগ্রহী হচ্ছে!

মাগুরায় তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন

কালিহাতীতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন। মফিদুল সভাপতি, শফিক সম্পাদক

মিরপুর “ল” কলেজে ২০২৫-২৬ শিক্ষা বর্ষে ভর্তি চলছে।

মাগুরায় চুরি হওয়া ট্রাক উদ্ধার, আসামি  চালক আটক।

মাগুরায়  দু-গ্রুপের সংঘর্ষে আহত ২০, ৫০ বাড়ি ভাঙচুর-লুটপাট!

মাগুরায় ঈদকে সামনে রেখেসড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

শিক্ষক সমিতি মাগুরা সদর উপজেলার সভাপতি রাজ্জাক,  সম্পাদক জাকির

মাগুরায় বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত