Sunday , 27 October 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
Btech News
October 27, 2024 6:51 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২ টায় এ উপলক্ষে শহরের পারনান্দুয়ালী, দোয়ার পাড়, পারলা সহ পৌরসভার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা শহরের ঐতিহাসিক নোমানি ময়দানে এসে জড়ো হয়। পরে নোমানি ময়দান থেকে আনন্দ মিছিল করে ভায়না মোড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে ও মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি খান হাসান ইমাম সুজা, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক আমিনুর রহমান খান পিকুল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম ইমন, জেলা যুবদলের সদস্য মোঃ মিরান হোসেন, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হৃদয় আহাম্মেদ ডলারসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ। বক্তাগণ বলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়েছিল।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা শিশুদের আত্মবিশ্বাস গঠনের নতুন দিগন্ত

জেলা প্রশাসনের উদ্যোগে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের জন্মবার্ষিকী পালিত

মাগুরা শ্রীপুরের বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

মাগুরায় সুরশ্রী সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠা সঙ্গীত শিল্পী “মায়া ভৌমিক”এর প্রয়ান

অবৈধ দোকান ঘর উচ্ছেদের প্রতিবাদে আড়পাড়া বনিক সমিতির মানববন্ধন

মাগুরায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড! মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালালেন প্রেমিকা, গুরুতর আহত প্রেমিক হাসপাতালে!

কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত – ২

মাগুরা শ্রীপুরের চাকদাহ গ্রামে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে!

পাওনা টাকা দিতে ডেকে নিয়ে ধান ব্যাবসায়ীদের পেটালেন চালকল মালিক