Saturday , 10 August 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা

প্রতিবেদক
Btech News
August 10, 2024 5:18 pm

মােঃ সাইফুল্লাহ:

মাগুরায় জেলা বিএনপি স্থানীয় সাংবাদিকদের সাথে বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হয়। মাগুরা প্রেসক্লাব এ মতবিনিময় সভার আয়োজন করে। প্রেসক্লাব মিলনায়তনে ১০ আগস্ট শনিবার সকালে সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এড, নিতাই রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ, জেলা বিএনপির সদস্য সচিব আখতার হোসন, জেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন খান। মাগুরা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলগীর হোসেন, বি এন পি নেতা আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন, বি এন পি নেতা মোঃ কুতুব উদ্দিনসহ আরো অনেকে। প্রধান অতিথি নিতাই রায় চৌধুরী তার বক্তব্যে বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও ষড়যন্ত্র মুক্ত হয়নি।

 

আর তারই ধারাবাহিকতায় চেষ্টা হচ্ছে দেশে লুট হামলা ভাংচুরসহ বিভিন্নভাবে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্ঠি করা। শহীদ জিয়ার গড়া বিএনপি এ ষড়যন্ত্র প্রতিহত করে দেশকে সামনে এগিয়ে নিতে কাজ করে যাবে। তিনি বলেন, মাগুরা জেলা বিএনপি সক্রিয় ভাবে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ায় মাগুরার কোথাও কোন মন্দির বা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর উল্লেখযোগ্য কোন ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, জেলা বিএনপি ছাত্রদল যুবদল গ্রাম গ্রামান্তরে নিয়োজিত থেকে দ্বায়িত্ব পালন করে যাচ্ছে। কতিপয় স্থানে ঘটে যাওয়া কিছু লুটপাটের মালামাল উদ্ধার করে মালিকদের ফেরত দেয়া হয়েছে। নিতাই রায় চৌধুরী মাগুরার মানুষকে সকল ভয়ভীতির উর্দ্ধে থেকে স্বাভাবিক ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার।

টাঙ্গাইলের কালিহাতীর পারখী ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক দিনব্যাপী বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে প্রাণ গেল একজনের

মাগুরায় দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ ।। বাতিল ৪

“সম্প্রীতি নষ্ট করলে ছাড় নয়”- মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

মাগুরায় জামায়াতের নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন

তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

রুবাইয়াত হোসেনকে সভাপতি ও মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর মাগুরা জেলা কমিটি গঠন।