Saturday , 23 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় ‘স্টাডি এক্সপ্রেস’-এর শুভ উদ্বোধন মাগুরা প্রতিনিধি

প্রতিবেদক
Btech News
August 23, 2025 10:36 pm

বিশেষ প্রতিনিধি:

মাগুরায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম “স্টাডি এক্সপ্রেস”। শনিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের পুলিশ লাইন উজির আলি প্লাজার দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির অফিস উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। মোহাম্মদ উজির আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুস সালাম ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কিজিল হোসেন খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের মার্কেটিং এক্সিকিউটিভ নুসরাত সাদিয়া। এতে বক্তব্য রাখেন স্টাডি এক্সপ্রেস-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল্লাহ আল মামুন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শফিকুর রহমান ও সাংবাদিক শেখ ইলিয়াস মিথুন প্রমুখ।

বক্তব্যে এমডি আব্দুল্লাহ আল মামুন জানান, বিদেশে উচ্চশিক্ষার জন্য ইচ্ছুক শিক্ষার্থীদের ইউনিভার্সিটি এপ্লাই ও ভর্তি, ভিসা প্রসেসিং, বিমান টিকিটিংসহ প্রয়োজনীয় সব কার্যক্রমে সরাসরি সহায়তা করবে “স্টাডি এক্সপ্রেস”। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি মালয়েশিয়া, চায়না, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, “উচ্চশিক্ষার জন্য মাগুরার শিক্ষার্থীদের আগে ঢাকায় যেতে হতো। এখন জেলাতেই এ সুযোগ তৈরি হয়েছে। স্টাডি এক্সপ্রেসের মাধ্যমে মাগুরা নতুন দিগন্তের সূচনা করবে।”

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে “স্টাডি এক্সপ্রেস”-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানে জরিমানা

মাগুরায় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন

টাঙ্গাইলের কালিহাতীতে ভ্যান চালক জিহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মাগুরার শালিখায় ভোট কেন্দ্রের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত।

মাগুরায় ৬৬৭ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো ইসলামী ছাত্র শিবির

টাঙ্গাইলে ডিবি পুলিশের অভিযানে ১,৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলোচিত মাগুরার আছিয়া খাতুনের বাড়ীতে জামায়াতে ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ

শ্রীপুরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় অনুদান বিতরণ

শ্রীপুরে চেতনানাশক প্রয়োগে লুটের ঘটনা নিয়ে অপপ্রচার বিষয়ে পুলিশের প্রেস ব্রিফিং!

বাংলাদেশ বেতারের সুনাম ক্ষুণ্ন করতে ব্যস্ত ফ্যাসিস্ট চক্র!