Monday , 8 July 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় ২৭ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিলো জেলা প্রশাসন

প্রতিবেদক
Btech News
July 8, 2024 4:45 pm

সাইফুল্লাহ:

‘ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে মাগুরা জেলা প্রশাসন’-এই প্রতিপাদ্য নিয়ে জেলার ২৭ জন বিশিষ্ট ব্যক্তিকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দিয়েছে মাগুরা জেলা প্রশাসন। ৮ জুলাই সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকরে সম্মেলন কক্ষে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা পত্র, মেডেল, শুভেচ্ছা স্মারক ও ফুলের তোড়া তুলে দেন।

 

জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, শিক্ষা ও সাহিত্যে সম্মাননাপ্রাপ্ত ড. নজরুল ইসলাম (মুসাফির নজরুল), সামাজ সেবায় সম্মাননাপ্রাপ্ত ডাক্তার পঙ্কজ কান্তি মন্ডলসহ অন্যরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবদুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোকনুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল হক, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডলসহ আরো অনেকে।

উল্লেখ্য, জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালের ২৬ মার্চ থেকে শিক্ষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি, উদ্ভাবন, কৃষি, ক্রীড়া, চিকিৎসাসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত জেলার মোট ১১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে ভালো কাজের নাগরিক অনুশীলনের জন্য সম্মাননা প্রদান করেছে বলে জানা গেছে ।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সেন্টমার্টিন দ্বীপ থেকে আসা ট্রলারে মিয়ানমারের গুলি

মাগুরায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদ্জাপন

মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় ২ ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষে বি এন পি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কালিহাতীতে সিলিমপুর মধ্যপাড়া মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি

কৃষি বিজ্ঞানী ড. আলী আফজালের মায়ের মৃত্যুতে মাগুরা প্রেসক্লাবের শোক

কালিহাতীতে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের বিখ্যাত ব্যান্ডদল ‘জাল’

নারীর কল্যাণে ‘সাম্যের পথে’র অনন্য উদ্যোগ—কালিহাতীতে শীতবস্ত্র বিতরণ

আলোচিত মাগুরার সেই আছিয়ার বাড়িতে সরকারের পক্ষে ঈদ উপহার প্রদান করলেন জেলা প্রশাসক