Friday , 25 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরার শ্রীপুরে চলাচলের রাস্তা না দেওয়ায় বাড়িঘরে হামলা ভাঙচুর-লুটপাট!

প্রতিবেদক
Btech News
April 25, 2025 6:18 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরার শ্রীপুরে চলাচলের রাস্তা না দেওয়ায় প্রতিবেশীেরা বাড়িঘরে হামলা চালিয়েছে। এ সময় চম্পা বেগম নামে এক অসহায় মহিলার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনাটি গতকাল ভোর সকালে উপজেলার আমলসার ইউনিয়নের হাট কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে চম্পা বেগমের ভাসুর কছির উদ্দিন জানান, আমাদের জায়গা দিয়েই তারা দীর্ঘদিন ধরে চলাচল করে আসছিল। আমরা তাদের চলাচলের জায়গা রেখেই নতুন ঘর নির্মাণ করছিলাম। তারা জোরপূর্বক চলাচলের জন্য বড় রাস্তা চায়। রাস্তা না দেওয়ায় এ কাজে তারা বাঁধা দেয়। আজ ভোর সকালে লুৎফর মোল্যা, কামরুল ইসলাম, তারিক মোল্যা, রফিক মোল্যা, তাফসির মোল্যা, শুকুর মোল্যা, তমসেল মোল্যা, সোনা মোল্যা, আতিক মোল্যা, শাওন মোল্যাসহ ৩০ থেকে ৪০ জন আমার ছোট ভাই মৃত মফিজুর রহমানের স্ত্রী চম্পা বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে কামরুল ইসলাম জানান, আমার চাচাতো ভাই দীর্ঘ ৪০ বছর ধরে ওখানে বসবাস করে আসছে। ওই বাড়িতে চলাচলের জন্য পথ দাবি করে আসছে। কিন্তু তারা কারো কোনো কথা মানছেই না। পথের জন্য আমাদের লোকজন আজ তাদের নতুন নির্মাণ ঘরের কিছু অংশ ভেঙে দিয়েছে। তাছাড়া লুটপাটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখলের ঘটনায় সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে জেটেবের নবগঠিত আহ্বায়ক কমিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষা অধিদপ্তরের ডিজির অপসারণ দাবিতে উত্তাল শিক্ষক সমাজ

রাষ্ট্র সংস্কার ও গণ হত্যার বিচার হওয়া খুবই জরুরী -মাগুরা প্রেসক্লাবে ড.আলী আফজাল

ঘাটাইলের জোরদিঘীতে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সমাবেশ

বাংলাদেশ বেতারের সুনাম ক্ষুণ্ন করতে ব্যস্ত ফ্যাসিস্ট চক্র!

কালিহাতীতে অবৈধভাবে রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

নরসিংদীতে অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ।

চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাই গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা