মোঃ সাইফুল্লাহ:
মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী ও ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিজয় র্যালী বের হয়ে শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, মোঃ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. আব্দুর রশিদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আশরাফুল আলম জোয়ার্দার, মোঃ বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিমসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


















