Sunday , 24 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরার হতদরিদ্র পরিবারের শিশু সাইমুনকে বাঁচাতে মায়ের আকুতি!

প্রতিবেদক
Btech News
August 24, 2025 5:02 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরা মহম্মদপুরে পাল্লা গ্রামে নানা বাড়তেই বসবাস করে হতদরিদ্র পরিবারের শিশু সাইমুন! তাকে বাঁচাতে মায়ের আকুতি,বিত্তবানদের নিকট আবেদন তাঁরা যেন এগিয়ে আসে সাহায্যের জন্য। জন্মের পর থেকে তাকে নিয়ে চিকিৎসকদের কাছে আনা নেওয়া করতে হয়। অস্বাভাবিক বড় আকৃতির মাথা ঠিকমত খাবার খেতে পারে না। হাত-পা সব সময় কাঁপতে থাকে অন্যান্য শিশুদের মত স্বাভাবিক আচরণ নেই তার। শিশুটিকে নিয়ে তার মা আশ্রয় নিয়েছে বাবার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার পাল্লা গ্রামে। অসহায় মা আফরোজা খাতুন ৪ বছরের রোগাগ্রস্থ শিশু সাহাদি ইসলাম সাইমুনকে কোলে নিয়ে চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। জন্মের পর থেকে তাকে নিয়ে চিকিৎসকদের কাছে আনা নেওয়া করতে হয় প্রতিনিয়ত।

শিশুর জন্য তার বাবা-মায়ের সংসার ভাঙনের পথে।

শিশুর মা আফরোজা খাতুন জানান, শিশুটির চিকিৎসার খরচ নিয়ে সংসারে ভ্যানচালক হতদরিদ্র স্বামীর সঙ্গে নানা ধরনের ঝামেলা লেগেই থাকে। আমার সংসারটিই ভাঙতে বসেছে। সাইমুনের মাথা অস্বাভাবিক বড় হওয়ায় নিজে চলাফেরা করতে পারছে না, এছাড়া ঠিকমত কথা বলা বা খাওয়া-দাওয়াও করতে পারছে না। অন্যান্য বাচ্চাদের সঙ্গে স্বাভাবিকভাবে হাঁটা-চলা ও খাওয়া-দাওয়া করতে পারে না সাইমুন। সামান্য বাবা-মা ডাক দিতে পারলেও সব কিছু মনে রাখতে পারে না শিশুটি। টাকার অভাবে সন্তানটির ঠিকমত চিকিৎসা করাতে পারছি না।

শিশুটির নানা আব্দুল হাই মিয়া জানান, ১৫ বছর আগে তার মেয়ে আফরোজাকে শৈলকুপা ভাটবাড়িয়া এলাকার ভ্যান চালক সাগর মন্ডলের সঙ্গে বিয়ে দি। আফরোজার ২য় সন্তান মোঃ সাহাদি ইসলাম সাইমুন। জন্মের সময় শিশুটির মাথার আকৃতি কিছুটা স্বাভাবিক মনে হলেও আস্তে আস্তে মাথাটি অস্বাভিবকভাবে বৃদ্ধি পেতে থাকে। পরে তাকে বিভিন্ন চিকিৎসকের নিকট নেওয়া হলে তাতে কোনো সুফল পাওয়া যায়নি।মাগুরা, ঝিনাইদহ,যশোরে ডাক্তার দেখানো হলেও কোনো লাভ হয়নি। চিকিৎসক বলছেন- ছেলেটির ব্রেইনে পানি জমছে দ্রুত অপারেশন করার দরকার। অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন।
হতদরিদ্র মা তার শিশুটিকে উন্নত চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে সমাজের বিক্তবান লোকদের নিকট আর্থিক সহায়তার জন্য আকুতি করছেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসান বলেন,শিশু সাইমুনকে উন্নত চিকিৎসা ও দ্রুত অপারেশন না করালে তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় জামায়াতের নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা-১ আসনে আব্দুল মতিনের দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

মাগুরায় অদম্য ১০ নারীকে সম্মাননা প্রদান।

বিএনপির আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো ।। না দিলে করবো না দলীয় সিদ্ধান্ত চুড়ান্ত—-বেনজীর আহমেদ টিটো

চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ বন্যায় ভেসে গেছে ৭০০ কোটি টাকার মাছ

মাগুরায় মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন!

কালিহাতীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ নবচিন্তার জাগরণে বিজ্ঞানের আলো

কালিহাতী উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪-এর শুভ উদ্বোধন

কালিহাতীতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় ভক্তিময় উৎসব

কালিহাতীতে বিকাশ প্রতারণার শিকার এসিআই কোম্পানির এসআর কামরুল- হারিয়েছেন ৫০,৮০০ টাকা