Thursday , 10 October 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরাসহ ৩ জেলার আশা’র শিক্ষা সুপারভাইজারদের সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
October 10, 2024 4:03 pm

মো: সাইফুল্লাহ  :

ফরিদপুরে মাগুরাসহ ৩ জেলার শিক্ষা সুপারভাইজারদের নিয়ে গতকাল শহরের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ফরিদপুর ট্রেনিং সেন্টারে দিনব্যাপী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আশা-শিক্ষা কর্মসূচির প্রসার , চলমান কর্মসূচিতে কর্মরত শিক্ষা সুপারভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি ও শিক্ষাকে সকলের জন্য উন্মুক্তসহ বিভিন্ন লক্ষ্য সামনে রেখে মাগুরা, রাজবাড়ী এবং ফরিদপুর জেলার ৩৩ জন শিক্ষা সুপারভাইজার নিয়ে জেলা শহরের উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আশা ফরিদপুর সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যনেজার মোঃ তায়জুল ইসলামের এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক।

এসময় তিনি আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য , উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানাবিধ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

আশা মাগুরা জেলার এডুকেশন অফিসার মোঃ আবু সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা-খুলনা বিভাগীয় সিনিয়র এডুকেশন অফিসার মোঃ শহীদুল ইসলাম, কেন্দ্রীয় কার্যালয়ের টেকনিক্যাল অফিসার-এডুকেশন প্রান্ত দাস।

দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষা কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে অতিথিবৃন্দ নানাবিধ নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি’ মোট ১ হাজার ৫০ টি ব্রাঞ্চে ১ হাজার ৫০ জন শিক্ষা সুপারভাইজার ও ১৫ হাজার ৬১২ জন শিক্ষা সেবিকা নিয়ে কাজ করছে। এছাড়াও ৬৪ জেলায় তাদের ৬৪ টি মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ-৮ম শ্রেণির কার্যক্রম পরিচালনা করছে। ২০১১ সালে সুবিধাবঞ্চিত শিশুদের ঝরে পড়া রোধে শুরু হওয়া এই শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় জামায়াতের নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

আবারও বিআরটিএ এর কাজ পেল “আনিসুল হকের সিএনএস”

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান জনতার হাতে আটক, গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর।

সরকারের প্রতি জনদাবী বাস্তবায়নের আহব্বান মনোয়ার হোসেন খানের

মাগুরায় শিশু বলাৎকারের ঘটনায় আসামী গ্রেফতার।

মাগুরায় নানা আয়োজনে লিগাল এইড দিবস পালিত

টাঙ্গাইলের কালিহাতীতে জয়কালী মন্দিরের পার্শ্ববর্তী রাস্তার কাজ শুরু

মাগুরায় বি.এন.পি থেকে জামায়াতে যোগদান করলেন নজরুল ইসলাম

মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত