Thursday , 31 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরা মহম্মদপুরের শিশু জ্যোতিরানির পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করলেন জামায়াত!

প্রতিবেদক
Btech News
July 31, 2025 4:34 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরার মহম্মদপুর উপজেলার ক ধর্ষিতা শিশু কন্যা জ্যোতিরানির পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান ও সার্বিক খোঁজ খবর নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত ৩০ জুলাই বুধবার রাতে তাদের বাড়িতে অর্থনৈতিক সহযোগিতা ও সহমর্মিতা জানানোর জন্য উপস্থিত হন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদেষ্টা আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন। তিনি প্রথমে শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন, এবং আর্থিক সহযোগিতা প্রদানসহ বিশেষভাবে দোয়া করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও মাগুরা -২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক এমবি বাকের, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা -১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিনসহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতকর্মীগণ । জামায়াত নেতৃবৃন্দ আর্থিক সহযোগিতাসহ
সম্মিলিত উদ্যোগে জ্যোতিরানির প্রতি অবিচল সহমর্মিতা ও সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
জ্যোতিরানীর পরিবার জামায়াতে ইসলামীর উদ্যোগকে সাধুবাদ জানান এবং জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জেলা ছাত্রদলের পরীক্ষাসামগ্রী সংবর্ধনা

প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালালেন প্রেমিকা, গুরুতর আহত প্রেমিক হাসপাতালে!

মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৫ম সাধারণ সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান

মাগুরায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় নদীতে ডুবে দুই যাত্রী নিখোঁজ আটক দুই

মাগুরায় শ্রীপুর উপজেলা চেয়ারম্যান রাজনকে সংবর্ধনা প্রদান

মাগুরার শ্রীপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন

রাষ্ট্র সংস্কার ও গণ হত্যার বিচার হওয়া খুবই জরুরী -মাগুরা প্রেসক্লাবে ড.আলী আফজাল

বাংলাদেশে কোন সংখ্যালঘু নাই- বিএনপি নেতা মনোয়ার হোসেন খান