Saturday , 16 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরা শ্রীপুরের দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
August 16, 2025 5:49 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ১৬ আগস্ট শনিবার দিনব্যাপী শ্রীপুর সদর ও শ্রীকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ও শ্রীপুরের টীম প্রধান হাসানুর রহমান হাসুর সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কুতুব উ্দিন কুতুব, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন, জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আবদুর রহিম, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এনায়েত হোসেন, ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মেহেদী হাসান অন্তরসহ আরো অনেকে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটুর সঞ্চালনায় এ কর্মী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।
আলোচনা সভা শেষে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তাদের মনোনয়নে পত্র সংগ্রহ করেন বলে জানা গেছে ।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক

২০শে জুলাই থেকে আন্দোলনে নেতৃত্ব দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে : সমন্বয়ক কাদের’

মাগুরাসহ ৩ জেলার আশা’র শিক্ষা সুপারভাইজারদের সমন্বয় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে প্যারালাইসিসে আক্রান্ত মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে প্রতারণা!

মাগুরায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কালিহাতীর সরিষা ক্ষেত: শীতের কুয়াশায় জড়ানো এক স্বপ্নপুরী

কালিহাতীর এলেঙ্গায় ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কালিহাতীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত