Monday , 4 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

শহীদ মেহেদী হাসান রাব্বি সহ ১০ শহীদকে স্মরণে শোক র‍্যালি

প্রতিবেদক
Btech News
August 4, 2025 4:02 pm

মো: সাজ্জাদ হোসেন:

শহীদ মেহেদী হাসান রাব্বি সহ গণআন্দোলনের শহীদ ১০ জন বীর সন্তানের আত্মত্যাগ স্মরণে মাগুরায় অনুষ্ঠিত হলো শোক র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সকাল ১০টায় শহরের শহীদ স্মৃতি স্তম্ভ থেকে শুরু হয়ে র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে পরিণত হয় এই আয়োজনে। র‍্যালিতে অংশগ্রহণ করেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, হাসান ইমাম খান সুজা, আলমগীর হোসেন, এডভোকেট মিথুন রায় চৌধুরী, জেলা বিএনপির সদস্য কুতুবউদ্দিন কুতুব, সেচ্ছাসেবকদলের সভাপতি গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রনেতা শফিকুল ইসলাম শফিকসহ ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

র‍্যালিতে কালো ব্যানার, ব্যাজ ও শহীদদের নামসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন মাগুরা জেলা ও উপজেলার ছাত্রদল নেতাকর্মী, গণতান্ত্রিক আন্দোলনের সমর্থক ও শতাধিক নাগরিক। তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,
“শহীদ মেহেদী হাসান রাব্বি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রসৈনিক। তাঁর রক্তদান এই দেশের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।”

তারা আরও বলেন,
“গণতন্ত্রের বিজয়ের আগ পর্যন্ত এই লড়াই চলবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের আজকের শপথ।”

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাগুরা জেলা জামায়াতের সংবাদ সম্মেলন

আজ মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়!

১৫ বছর পর বাড়ীতে যুবদলের কেন্দ্রীয় নেতা সোহান

মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহন শরীফ

মাগুরায় প্রবল বর্ষণে নিম্ন অঞ্চল প্লাবিত, ফসলের ক্ষতি

মাগুরায় পৌর গোরস্থান এতিমখানায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ

টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত

কালিহাতীতে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

মাগুরায় মসজিদের ব্যাটারি চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক!