Sunday , 23 June 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

শ্রীপুরে অষ্টপ্রহর নামযজ্ঞ কীর্তন অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
June 23, 2024 6:01 pm

দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে ও কলিযুগের সকল জীবের মুক্তি কামনায় মাগুরার শ্রীপুরে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৩ দিনব্যাপী ২৪ ঘন্টার অষ্টপ্রহর নামযজ্ঞ কীর্তন শনিবার শেষ হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের হোগলডাঙ্গা নামযজ্ঞ কমিটির আয়োজনে হোগলডাঙ্গা সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির প্রাঙ্গনে অষ্টপ্রহর এ নামযজ্ঞ কীর্তন অনুষ্ঠিত হয়৷

নামযজ্ঞ অনুষ্ঠানে খুলনা থেকে আগত অদৈত্য সম্প্রদায়, বরিশালের ব্রজের মাধুরী সম্প্রদায়, সিরাজগঞ্জের ভূবন মঙ্গল সম্প্রদায়, ঝিনাইদহের গৌর বাণী সম্প্রদায়, মাগুরার শ্যামা সম্প্রদায় ও রুপশ্রী সম্প্রদায় হরিনাম প্রদর্শন করেন।

নামযজ্ঞের শুরু থেকে শেষ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক বিভিন্ন বয়সের নারী ও পুরুষের সমাগম ঘটে নামযজ্ঞ অনুষ্ঠানে। নামযজ্ঞ অনুষ্ঠান ঘিরে বসে গ্রামীণ মেলা।

নামযজ্ঞ অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন সময় উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা ও সাকিব আল হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মাশরুর রেজা কুটিল, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির শিকদার, সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কায়কোবাদ বিশ্বাস কবির, হোগলডাঙ্গা নামযজ্ঞ কমিটির সভাপতি সমরেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক সুনীল কুমার সরকার প্রমুখ।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মাগুরায় নানা আয়োজনে বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজার মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত

কালিহাতীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন জাগির মামুদ মণ্ডলের বংশধর ও গ্রামবাসী

মাগুরায়র নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

বদলগাছীতে নামমাত্র বিটুমিন দিয়ে তরিঘরি রাস্তা সংস্কারের অভিযোগ

মাগুরায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাংবাদিকদের সাথে মতবিনিময়

মাগুরায় খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ

কালিহাতীর পাছ চারান এলাকায় নদী পাড়ের মানুষদের স্বপ্ন পূরণ, নতুন রাস্তায় আনন্দের বন্যা