Tuesday , 10 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

সেন্টমার্টিন দ্বীপ থেকে আসা ট্রলারে মিয়ানমারের গুলি

প্রতিবেদক
Btech News
September 10, 2024 8:48 pm

জিয়াবুল হক, টেকনাফ, কক্সবাজার:

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে টেকনাফের উদ্দেশ্যে আসা একটি যাত্রীবাহী ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি চালানো হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালের দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ নাফনদীর বদরমোকাম মোহনায় ঘটনাটি হয়।

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর এতথ্য জানান।

এব্যাপারে নাছির উদ্দিন নামে ট্রলারটির এক যাত্রী বলেন, ‘চিকিৎসার জন্য মাকে হাসপাতালে নিতে ট্রলারযোগে টেকনাফ আসি। শাহপরীর দ্বীপের ঘোলার চরের কাছাকাছি বদরমোকাম মোহনা এলাকায় পৌঁছালে মিয়ানমার থেকে আমাদের ট্রলারটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় ট্রলারের একটি তক্তা ভেঙে যায়। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।’

 

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে যাত্রীবাহী একটি ট্রলার কে লক্ষ্য করে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় আবারো টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে শঙ্কা তৈরি হয়েছে।’
এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘সেন্টমার্টিন থেকে ফেরার পথে ট্রলারে গুলি করার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

কালিহাতীর এলেঙ্গায় ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কেন্দ্রীয় সাধুসংঘের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনদিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার প্রস্তুতি সভা সম্পন্ন

মাগুরায় আকিজ তাকাফুল লাইফ ইন্সুইরেন্স পিএলসি এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত।

মাগুরায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

জন্ম ও মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে প্রথম শ্রীপুর উপজেলা।

শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর লুটপাট আটক ৬

মাগুরায় জাতীয় ফল মেলার উদ্বোধন ও নারিকেল গাছের চারা বিতরণ

মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাগুরায় লিগ্যাল এইড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত