Monday , 28 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে পৈতৃক জমি দখল নিয়ে বিরোধ, থানায় অভিযোগ

প্রতিবেদক
Btech News
April 28, 2025 8:50 pm

শুভ্র মজুমদার,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেতডোবা কর্মকার পাড়ায় পৈতৃক জমি দখল ও ক্ষয়ক্ষতির অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন মৃত আমজাদ আলীর ছেলে লুৎফর রহমান।

লুৎফর রহমান জানান, প্রতিবেশী মৃত হরিলাল পন্ডিতের ছেলে মহাদেব পণ্ডিত (৩৫) ও জয়দেব পণ্ডিত (৫০) দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার সঙ্গে শত্রুতা করে আসছেন। এর ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে তারা লুৎফরের জমিতে থাকা আনুমানিক ২০০টি বাঁশ জোরপূর্বক কেটে নিয়ে যান, যার বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

এরপর ২৭ এপ্রিল দুপুর ১২টার দিকে তারা আবার জমিতে ঢুকে বাঁশঝাড়ে আগুন ধরিয়ে দেন, এতে আনুমানিক ৪ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। বাধা দিতে গেলে বিবাদীরা লুৎফর রহমানকে সেখান থেকে তাড়িয়ে দেয়। লুৎফর রহমান অভিযোগ করেন, বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়েছে ভবিষ্যতে জমিতে গেলে বড় ধরনের ক্ষতি সাধন করা হবে। যে কোনো সময় দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা রয়েছে বলেও তিনি জানান। এ ঘটনায় একাধিক স্থানীয় বাসিন্দা সাক্ষ্য দিতে প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছিল। লুৎফর রহমান উপস্থিত হলেও মহাদেব ও জয়দেব পণ্ডিত উপস্থিত হননি।

 

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় গণকমিটির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ মাগুরা শাখার উদ্যোগে মিট দি জেন- জেড সভা অনুষ্ঠিত। 

নরসিংদীতে অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ।

মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

খুলনার বয়রায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলে সেনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বাবা-ছেলে আটক, উদ্ধার ইয়াবা ও নগদ অর্থ

মাত্র তিন মাসের প্রশিক্ষণে নিশ্চিত চাকরীরর সুযোগ দিচ্ছে সেবক ফাউন্ডেশন।

মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ আটক-২!

টাঙ্গাইলের কালিহাতীতে জয়কালী মন্দিরের পার্শ্ববর্তী রাস্তার কাজ শুরু

নওগাঁয় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ