Sunday , 9 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীর এলেঙ্গায় ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদক
Btech News
March 9, 2025 6:17 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

 

দেশের বিভিন্ন স্থানে শিশুসহ নারী ধর্ষণের ঘটনার বিচার দাবিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) বিকেলে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়, শামসুল হক কলেজ, লুৎফর রহমান মতিন মহিলা কলেজ ও জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক ছাত্র-জনতাও কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “তুমি কে, আমি কে — আছিয়া, আছিয়া”, “উই ওয়ান্ট জাস্টিস”, “ধর্ষকের ফাঁসি চাই”— এসব স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

সমাবেশে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান, হুসাইন কবির, সিয়াম ও শান্ত প্রমুখ। বক্তারা দ্রুত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় ডায়বেটিক হাসপাতালে অপারেশন থিয়েটার ও ইনডোর উদ্বোধন

টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

মাগুরায় মোটর সাইকেলের ধাক্কায় কৃষক নিহত!

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে প্রাণ গেল একজনের

কালিহাতীর পাছ চারান এলাকায় নদী পাড়ের মানুষদের স্বপ্ন পূরণ, নতুন রাস্তায় আনন্দের বন্যা

কালিহাতী উপজেলা মহিলা দলের উদ্যোগে নারীদের মধ্যে তারেক রহমানের ৩১ দফা প্রচারে কর্মী সভা অনুষ্ঠিত

পলাশে প্রান-আরএফএল গ্রুপে বেতন-বোনাস বৃদ্ধিসহ ৩০ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন।

মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কালিহাতীতে ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

মাগুরায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় শিবির ও জামায়াতের বর্নাঢ্য র্র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত