Sunday , 13 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

ঘাটাইলের জোরদিঘীতে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা

প্রতিবেদক
Btech News
July 13, 2025 1:02 pm

শুভ্র মজুমদার :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোরদীঘি ফুলমালীর চালা (রহমতগঞ্জ)গ্রামে মসজিদের নামে জমি দান করায় লাল মিয়া নামে এক ব্যক্তি চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, তার বিরুদ্ধে ইতোমধ্যে দায়ের করা হয়েছে ৬টি মিথ্যা মামলা।

সরেজমিনে ঘুরে ও মামলার নথিপত্র পর্যালোচনা করে জানা যায়, প্রায় তিন দশক আগে গ্রামের ধর্মপ্রাণ মানুষদের অনুরোধে এলাকার প্রভাবশালী ব্যক্তি নুর মোহাম্মদ ২৪ শতাংশ জমি মসজিদের নামে দান করেন। এরপর সেখানে একটি টিনশেড মসজিদ নির্মাণ করা হয়, যেখানে দীর্ঘদিন ধরে গ্রামবাসী শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করে আসছিলেন। নুর মোহাম্মদের মৃত্যুর পর তার ছয় ছেলের মধ্যে পাঁচজন পিতার দানকৃত সিদ্ধান্ত মেনে নিলেও বড় ছেলে শাজাহান এর বিরোধিতা শুরু করেন। অভিযোগ রয়েছে, তিনি একপর্যায়ে মসজিদের রাস্তা বন্ধ করে দেন এবং সেখানে নামাজ আদায় বন্ধ করে দেন। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদ জানালে শাজাহান তার ভাই ও এলাকাবাসীর বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে দুটি, থানায় দুটি এবং ইউনিয়ন পরিষদে দুটি মিথ্যা মামলা দায়ের করেন বলে দাবি করেন লাল মিয়া।

লাল মিয়া আরও জানান, আমি নতুন একটি মসজিদ নির্মাণের জন্য ১০ শতাংশ জমি দান করার পর থেকেই শাজাহান আমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। এরপর আমার বিরুদ্ধেও চারটি মিথ্যা মামলায় আমাকে প্রধান আসামি করা হয়। তিনি একজন দাঙ্গাবাজ প্রকৃতির মানুষ, যার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

ঘটনাটি সম্পর্কে সাবেক ইউপি সদস্য ফরহাদ আলী বলেন, ১৯৯৬ সালে নুরু মন্ডল মসজিদের জন্য জমি দান করেন এবং ২০০০ সালে মৃত্যুবরণ করেন। তার গড়া মসজিদে গ্রামবাসী শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতেন। কিন্তু সম্প্রতি তার বড় ছেলে শাজাহান ও তার দুই ছেলে মামুন ও আকাশ মসজিদের রাস্তা বন্ধ করে দেন। পরে চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহারকে সঙ্গে নিয়ে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করি। শাজাহান নিজে হাতে ড্রাগন গাছ কেটে রাস্তা খুলে দিলেও পরে তিনি গ্রামের নিরীহ লোকজনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি শুরু করেন। এমনকি নতুন মসজিদের জন্য জমি দানকারী লাল মিয়াকেও ছাড়েননি।

মসজিদের সভাপতি ও সেক্রেটারী সহ গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, শাজাহানের এমন আচরণে আমরা হতবাক। তার বাবা যেখানে মসজিদ নির্মাণের জন্য জমি দান করেছেন, সেখানে তিনি নামাজে বাধা দিচ্ছেন এবং যারা প্রতিবাদ করছেন তাদের নামে মামলা দিচ্ছেন। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, যেন মসজিদে নিরবিচারে নামাজ আদায়ের পথ সুগম হয় এবং হয়রানির শিকার ব্যক্তিদের সুবিচার নিশ্চিত করা হয়।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভূক্ত ৫জন আটক!

টাঙ্গাইলে ওয়াক্‌ফ স্টেটের ফসলি জমির মাটি অবৈধভাবে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

কালিহাতীতে মুরগি পালনকারীদের মাঝে ফিডার ও ড্রিংকার বিতরণ

নরসিংদীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

টাঙ্গাইলের কালিহাতীতে অধ্যক্ষ নিয়োগের দাবিতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

৬ দিন পর দূর্গা পূজা-প্রতিমায় রং তুলির আঁচড়ে ব্যস্ত কারিগররা

মাগুরায় জামায়াতে ইসলামীর অমুসলিম দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মাত্র তিন মাসের প্রশিক্ষণে নিশ্চিত চাকরীরর সুযোগ দিচ্ছে সেবক ফাউন্ডেশন।

নারীর কল্যাণে ‘সাম্যের পথে’র অনন্য উদ্যোগ—কালিহাতীতে শীতবস্ত্র বিতরণ