Saturday , 2 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

প্রতিবেদক
Btech News
August 2, 2025 7:05 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

বাংলাদেশের মানুষের সব ধরনের অধিকার হরণকারী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে যারা জীবনবাজি রেখে রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। সেই সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হয়েছে, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার (২ আগস্ট) বিকেলে কালিহাতী উপজেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। তিনি বলেন, এই দেশের মাটি ও মানুষের অধিকার রক্ষায় যারা নির্যাতন সহ্য করে, রক্ত দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা। তাঁদের এই সাহসিকতাই একদিন দেশকে মুক্ত করবে একদলীয় স্বৈরশাসনের হাত থেকে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু প্রমুখ।
জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, জুয়েল রানা।

এসময় উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত থেকে তাঁদের প্রাণপ্রিয় সহযোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বেনজীর আহমেদ টিটোর হাত দিয়ে আহত জুলাই যোদ্ধাদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ উপহার তুলে দিয়ে তাঁদের সাহসিকতা ও ত্যাগকে সম্মান জানানো হয়।

এই আয়োজনে প্রতিফলিত হয় দলীয় ঐক্য, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় দু’টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার!

মাগুরায় কলেজ ছাত্র তীর্থ রুদ্র হত্যার মূল আসামি গ্রেফতার! মটর সাইকেল উদ্ধার!

কালিহাতীতে দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় স্বেচ্ছাসেবকদল নেতা জাপানের দাফন সম্পন্ন

মাগুরায় জেলা পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অন্তবর্তীকালীন সরকার এই শহীদদের খুনের উপর প্রতিষ্ঠিত হয়েছে : রিজভী

মাগুরায় আই বি ডব্লিউ ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় বিএনপি নেতার নামে অপপ্রচার ! থানায় অভিযোগ।

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান জনতার হাতে আটক, গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর।

মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত