Friday , 18 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের অভিযানে ৮ জুয়াড়ু আটক

প্রতিবেদক
Btech News
July 18, 2025 5:19 pm

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জন জুয়াড়ুকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। অভিযানে নগদ ৬৭ হাজার ৫০০ টাকা, একটি কম্বল ও জুয়া খেলায় ব্যবহৃত তিন সেট তাস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এলেঙ্গার বলাই ঠাকুরের ছাপড়া ঘরে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মশাজান গ্রামের মৃত আজমত আলীর ছেলে আঃ আজিজ (৫২), এলেঙ্গা গ্রামের মৃত মহর বেপারীর ছেলে মোঃ আনছের আলী (৬০), একই গ্রামের মৃত নলনীর ছেলে সুমন বনিক (৪২), বানিয়াবাড়ী গ্রামের মৃত দুলু শেখের ছেলে মোঃ আমজাদ হোসেন (৬৭), এলেঙ্গা গ্রামের মৃত সুবল চন্দ্র শেখের ছেলে অমূল্য চন্দ্র ঘোষ (৬৫), মৃত সুশীল মালাকারের ছেলে শ্যামল কুমার মালাকার (৫৫), বাঁশি গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে আব্দুল হালিম (৫৩), এবং পৌলি গ্রামের মৃত পেয়ার আলী মন্ডলের ছেলে মোঃ হযরত আলী (৭৩)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে নগদ টাকা, কম্বল ও তাস উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ১৮ জুলাই (শুক্রবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরার শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিতাই রায় চৌধুরীকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করার প্রতিবাদে দীঘা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দ্রুতই প্রাথমিকে বড় নিয়োগ – মাগুরায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

কালিহাতীতে বিএনপির বিশাল জনসভা: ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ নেতাকর্মীরা

নরসিংদীতে বেপরোয়া বাসের চাপায় শিশু নিহত

হাইওয়ে পুলিশের সার্জেন্ট সেজে প্রতারণা—পিবিআই খুলনার অভিযানে তিন প্রতারক মাগুরা থেকে গ্রেফতার

মাগুরায় ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে সঞ্চয়পত্র ও চেক প্রদান অনুষ্ঠিত

আবারও বিআরটিএ এর কাজ পেল “আনিসুল হকের সিএনএস”

মাগুরায় জাতীয় সমাবেশ উদযাপন উপলক্ষে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত