Wednesday , 11 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষা অধিদপ্তরের ডিজির অপসারণ দাবিতে উত্তাল শিক্ষক সমাজ

প্রতিবেদক
Btech News
September 11, 2024 2:29 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস ছামাদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কালিহাতীর উত্তাল শিক্ষক সমাজ।

গত ১১ সেপ্টেম্বর ( বুধবার) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে কালিহাতী উপজেলার সকল শিক্ষক একত্রিত হন এবং প্রতিবাদে সোচ্চার হন। উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মানের নেতৃত্বে শিক্ষকরা সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন। এছাড়াও সমাবেশে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তাদের সংহতি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফরহাদ আলী ও জনাব আব্দুল আউয়াল খান। এছাড়া বক্তব্য দেন কালিহাতী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এস. এম. গোলাম মোস্তফা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মফিদুল ইসলাম, সহকারী শিক্ষক জনাব রফিকুল ইসলাম এবং হাটিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কুলসুম।

শিক্ষক সমাজের দাবি, শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এবং শিক্ষার্থীদের জন্য আরও ভালো পরিবেশ নিশ্চিত করতে মহাপরিচালকের অপসারণ অত্যন্ত জরুরি।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় ২৭ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিলো জেলা প্রশাসন

মাগুরায় জামায়াতে ইসলামীর বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভূমি দস্যুর কবলে পড়ে সর্বশান্ত আব্দুল হাকিম

কালিহাতীতে ঈদে মিলাদুন্নবীর ১২ দিনব্যাপী মিলাদ মাহফিলের সমাপনী ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত।

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত

মাগুরায় শহর জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেলর্্যালী ও পথসভা অনুষ্ঠিত

মাগুরায় যুব উৎসব টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর লুটপাট আটক ৬

মাগুরায় হত্যা মামলায় বিএনপি নেতাদের নাম থাকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

মাগুরায়  দু-গ্রুপের সংঘর্ষে আহত ২০, ৫০ বাড়ি ভাঙচুর-লুটপাট!