Sunday , 17 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলের কালিহাতীতে ৭৭ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি প্রদান

প্রতিবেদক
Btech News
August 17, 2025 3:04 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

“এসো পুরুষ, এসো নারী সবাই মিলে দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিহাতীতে এক অনন্য উদ্যোগের মাধ্যমে ৭৭টি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে কালিহাতী অডিটোরিয়ামে সামাজিক সংগঠন সাম্যের পথে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য ছিল অনুপ্রেরণার এক বিশেষ দিন।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও শিল্পপতি বেনজির আহামেদ টিটো। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবিনা আহামেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এস. এম. আব্দুল আউয়াল।

উদ্বোধনী বক্তব্যে বেনজির আহামেদ টিটো বলেন,
শিক্ষাই জাতির মেরুদণ্ড। তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হলে শিক্ষার প্রতি যত্নবান হতে হবে। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানে ভবিষ্যৎকে আলোকিত করা। ‘সাম্যের পথে’ আজ যে মানবিক উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এ কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা ও মানবিকতায় অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মালিহা আক্তার তাসলিম।

সাম্যের পথে প্রতিষ্ঠালগ্ন থেকেই এক ঝাঁক তরুণ-তরুণীকে সঙ্গে নিয়ে কাজ করছে শিক্ষাবৃত্তি, সামাজিক সহযোগিতা, মানবিক সেবা ও সমাজ উন্নয়নে। তাদের বিশ্বাস মেধার সঠিক বিকাশ ঘটলে আলোকিত সমাজ তৈরি হবে, আর সেই আলোকিত মানুষরাই একদিন দেশকে এগিয়ে নেবে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় সচেতনতা সৃষ্ঠির লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০ জন

১৬ বছর মানুষ ভয়ংকর ফ্যাস্টিট সরকারের নির্যাতনে ছিল- নিতাই রায় চৌধুরী

মাগুরায় জিসিএম-এর ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

মাগুরার নির্যাতিত শিশু আছিয়া মারা গেছে।

ঈদযাত্রায় স্বস্তি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটমুক্ত চলাচল

মাগুরায় গুজব ও অপতথ্যরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কালিহাতীতে তৌহিদ লাইব্রেরী ও ষ্টেশনারীতে আগুন ¡¡ মালিকের মাথায় হাত

ক্ষমতায় গেলে দেশের সকল ফরম থেকে ধর্মালম্বী অপশন তুলে দেওয়া হবে–ড.মঈন খান

টাঙ্গাইলে জমি রেজিস্ট্রিতে জালিয়াতির অভিযোগে অনশন, তিন দফা দাবি ভুক্তভোগীদের