Friday , 8 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলের কালিহাতীর পারখী ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক দিনব্যাপী বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
August 8, 2025 7:13 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের ওয়ার্ডগুলোতে পৃথকভাবে দিনব্যাপী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

৮ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিভাগীয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। প্রধান বক্তা ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক এবং সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, সহ-সভাপতি জাকির হোসেন জিন্না, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান, সহ-সম্পাদক মোশাররফ হোসেন, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ মিনু, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।

সভায় প্রধান অতিথি বেনজীর আহমেদ টিটো বলেন, দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিএনপির ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণকে দুঃশাসন থেকে মুক্ত করার রূপরেখা। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই দফাগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

কর্মীসভায় কালিহাতী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় জেলা পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় গুম-খুনের বিচার দাবীতে ছাত্রদলের মানববন্ধন

১৫ বছর পর দেশে ফিরে পারিবারিক দ্বন্দ্বে প্রাণ গেলো প্রবাসীর

মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান জনতার হাতে আটক, গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর।

ঘাটাইলের জোরদিঘীতে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা

মাগুরায় এক দিনের তুলাচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

মাগুরায় তুলা চাষিদের নিয়ে মাঠ দিবস উদযাপন

মাগুরায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর ভাবনা শীর্ষক কর্মশাল’ অনুষ্ঠিত

প্রতিবেশীকে হত্যা, মা-বাবাসহ যুবক গ্রেফতার