Wednesday , 16 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলে জীপগাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধা নারীর

প্রতিবেদক
Btech News
July 16, 2025 6:10 pm

শুভ্র মজুমদার,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে জীপগাড়ির ধাক্কায় জোহরা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার আউলিয়াবাদ তকেয়া গ্রামের সোলায়মানের স্ত্রী।

বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার শাজাহান সিরাজ কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনা সম্পর্কে কালিহাতী থানার এসআই মিজানুর রহমান জানান, ঘাটাইলগামী একটি জীপগাড়ি ঘটনাস্থলে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে জোহরা বেগম গাড়ির সামনে চলে আসেন। এসময় গাড়ির ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কালিহাতী থানা পুলিশ গাড়িচালক রনিকে আটক করেছে এবং জীপগাড়িটি জব্দ করেছে। মামলার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় একজনকে কুপিয়ে হত্যা।

মাগুরায় “৮৭” ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ আটক-২!

মাগুরাসহ ৩ জেলার আশা’র শিক্ষা সুপারভাইজারদের সমন্বয় সভা অনুষ্ঠিত

নওগাঁয় পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে স্বাক্ষর জাল, দুদকে অভিযোগ

কালিহাতীতে অপহরণচক্রের সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার: পুলিশের দক্ষতায় স্বস্তি স্থানীয়দের

মাগুরায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মাগুরায় গড়াই নদীতে গোসল করতে নেমে শিশু শিক্ষার্থীর মৃত্যু

কেন্দ্রীয় সাধুসংঘের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনদিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার প্রস্তুতি সভা সম্পন্ন

“ধানের শীষ” না পেলেও নির্বাচন করবেন কাজী কামাল!