Wednesday , 20 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলে দৈনিক ইনতিজার পত্রিকার আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন ও অভিষেক

প্রতিবেদক
Btech News
August 20, 2025 5:19 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে “পড় তোমার প্রভুর নামে”।এই মহৎ আহ্বানকে ধারণ করে দৈনিক ইনতিজার পত্রিকার আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে কালিহাতী উপজেলার সোলাকুড়ায় রিয়াজুল জান্নাহ ইসলামিয়া কওমী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, পীরে কামেল, খতিবুস সুন্নাহ্ আল্লামা মুফতি আব্দুর রহমান মাদানী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক ডা. কামাল আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি, কালিহাতী প্রেসক্লাবের সাবেক একাধিকবার নির্বাচিত সভাপতি ও সম্পাদক সিনিয়র সাংবাদিক শাহ আলম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দৈনিক ইনতিজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক এবিএম আব্দুল হাই মিঞা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পত্রিকার সহ-সম্পাদক সাংবাদিক সৈয়দ মহসীন হাবিব সবুজ এবং আইন বিষয়ক সম্পাদক এম.এ রশিদ। অনুষ্ঠানটি আয়োজন করেন নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী সোহান।

স্থানীয়দের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলার বাগুটিয়া এলাকার আয়ান এডুকেশন একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু বকর সিদ্দিকী প্রমুখ।

শেষাংশে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি পুরো আয়োজনকে আরও বর্ণিল ও প্রাণবন্ত করে তোলে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলের কালিহাতীতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ভস্মীভূত, বিপুল পরিমান ক্ষয়ক্ষতি

মাগুরায় তৃতীয় শ্রেণীর শিশু কন্যা ধর্ষণের অভিযোগে বোনের শ্বশুর গ্রেফতার!

মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বি এন পি’র বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেন অনুষ্ঠিত

দ্রুতই প্রাথমিকে বড় নিয়োগ – মাগুরায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

মাগুরায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

ঢাকায় জাতীয় সমাবেশ উপলক্ষে মাগুরায় সাজ সাজ রব! গণজোয়ার সৃষ্টি! 

টাঙ্গাইলের কালিহাতীতে ইসলামী ব্যাংক শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।

বন্ধের মধ্যেও অভ্যাহত আছে মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু